Monday, April 6, 2026

কনসার্ট চলাকালীন বাবার ভিডিও কল! তারপর কী করলেন অরিজিৎ? মুগ্ধ সকলেই

Date:

Share post:

সাধারণের মধ্যে অসাধারণ ব্যক্তিত্ব গায়ক অরিজিৎ সিং। তারকা হয়েও সাধারণ মানুষের মতোই জীবনযাপনে অভ্যস্ত অরিজিৎ। পাড়া প্রতিবেশিদের সঙ্গে আড্ডা থেকে শুরু করে রাস্তায় স্কুটি নিয়ে ঘুরে বেড়ানো, তার সাধারন জীবনে মুগ্ধ থাকেন অনুরাগীরা। বাবা-মা-স্ত্রী ও পরিবারের প্রতি তাঁর দায়িত্ববোধ, সকলের নজর কাড়ে।

ব্যস্ততা যতই থাকুক, পরিবারের প্রাধান্য সবার আগে। আবারও তেমন এক দৃষ্টান্ত দেখালেন অরিজিৎ। চণ্ডীগড়ের একটি কনসার্টে গান গাইতে গাইতেই বাবার ফোন আসে অরিজিতের ফোনে। ভিডিও কল। সেই কলটা ধরেন তিনি। বাবাকে দেখান সকলকে। উপস্থিত দর্শকদেরও ফোনের স্ক্রিন ঘুরিয়ে দেখান বাবাকে। ফোন কেটে বলেন, ‘ভিডিও কলে আমার বাবা।’ চমৎকার এই অংশটিই অনেকে রেকর্ড করেন। ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অরিজিতের আচরণে রীতিমতো মুগ্ধ হাজারও শ্রোতা অনুরাগী।

অরিজিৎ সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা। ‘সুরের জাদুকর। এত কিছু করল, সুর একটুও পড়ল না’, লেখেন একজন। ‘এরকম ছেলেই তো সবাই চায়’, মন্তব্য দ্বিতীয়জনের। তৃতীয়জন লেখেন, ‘আলাদা মানুষ। জানি না অরিজিতের বাবা-মা কত ভালো-ভালো কাজ করেছিলেন আগের জন্মে।’ চতুর্থজন লেখেন, ‘শত ব্যস্ততা থাকলেও, মা-বাবার ফোন উপেক্ষা কোরো না, শিক্ষা দিয়ে গেল দাদা। তোমাকে এই কারণেই ভালোবাসি’।

আরও পড়ুন- চ্যাহাল-ধনশ্রীর বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে, আদালতে হাজিরার নির্দেশ তারকা দম্পতিকে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...