Thursday, June 25, 2026

সম্মিলিত চেষ্টায় সাফল্য: জিনাত-উদ্ধারে বনদফতরকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বনদফতরের আধিকারিক থেকে কর্মী, সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই সুস্থভাবে বাঘিনী জিনাতকে (tigress zeenat) উদ্ধার করে স্বস্থানে ফিরিয়ে দেওয়া গিয়েছিল। রাজ্যের বন দফতরের (forest department) কর্মী থেকে আধিকারিকদের এই সাফল্যে আগেই শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার তাঁর পাঠানো শুভেচ্ছা বার্তা বনকর্মীদের হাতে তুলে দিলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)।

ডিসেম্বরের হাড়হিম ঠাণ্ডায় বাংলার জঙ্গলমহলের ঘুম কেড়েছিল বাঘিনী জিনাত (tigress zeenat)। উড়িষ্যার সিমলিপাল অভয়ারণ্য (Simlipal National Park) থেকে ঝাড়খন্ড হয়ে বাংলায় আশ্রয় নেওয়া বাঘিনী, মানুষের কোন ক্ষতি না করলেও ঘুম কেড়েছিল স্থানীয় বাসিন্দা থেকে বনদফতরের। শেষে প্রায় সাত দিনের চেষ্টায় বাঁকুড়ার জঙ্গল থেকে সুস্থভাবে জিনাতকে খাঁচা বন্দি করা হয়।

বাঘিনী জিনাতকে (zeenat) বন্দী করতে প্রায় ৯০ জনের যে বনদফতরের দল কাজ করেছিল তাঁদের জন্য বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার সেই শুভেচ্ছা বার্তা তুলে দেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। সব বন কর্মীদের পক্ষ থেকে তিন আধিকারিক সেই শুভেচ্ছা বার্তা গ্রহণ করেন।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...