Friday, June 26, 2026

বাংলাদেশের বিরুদ্ধে জয় পেলেও, একটা দুঃখ থেকে যাচ্ছে রোহিতের, কী সেটা?

Date:

Share post:

গতকাল জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করে ভারত। বাংলাদেশকে হারায় ৬ উইকেটে। এই জয়ে খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে একটা আপসোস রয়ে গিয়েছে তাঁর। আর তা অক্ষর প্যাটেলের হ্যাটট্রিক। অক্ষরের বলে ক্যাচ ফস্কেছিলেন রোহিত । সেটা ছিল অক্ষর প্যাটেলের হ্যাটট্রিকের সুযোগ। কিন্তু রোহিত সহজ ক্যাচ ফস্কানোর কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে হ্যাটট্রিক করার সুযোগ হারান অক্ষর।

এই নিয়ে ভারত অধিনায়ক বলেন, “ সহজ ক্যাচ ছিল। আমার ক্যাচটা ধরা উচিত ছিল। তবে আমি এটাও জানি যে ম্যাচের মধ্যে কখনও কখনও এমন হয়ে যায়। আমি নিশ্চয়ই অক্ষরকে খাওয়াতে নিয়ে যাব।“

এরপরই দলের জয় নিয়ে মুখ খোলেন রোহিত। আলাদা প্রশংসায় মাতলেন শুভমন গিলের। রোহিত বলেন, “ শুভমন কোন মাপের ক্রিকেটার আমরা জানি। ওর এই ইনিংস অবাক করে দেওয়ার মতো নয়। শুভমনকে শেষ পর্যন্ত ব্যাট করতে দেখে ভাল লাগল।“

গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ২২৮ রান করে বাংলাদেশ। একাই পাঁচ উইকেট নেন মহম্মদ শামি। জবাবে ব্যাট করতে সহযে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। সৌজন্যে শুভমন গিল। ১০১ রানে অপরাজিত তিনি।

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে নিজের ইনিংস নিয়ে কী বললেন শুভমন ?

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...