Friday, June 26, 2026

কৃষ্ণেন্দুনারায়ণকে ডি কোম্পানির নাম করে খুনের হুমকি! ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের

Date:

Share post:

মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের (TMC) রাজ্য সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে (Krisnendu Narayan Chowdhury) ডি কোম্পানির (D Company) নাম করে খুনের হুমকির অভিযোগ। শুক্রবার, ইংরেজবাজার থানায় (English Bazar) লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ২০ লক্ষ টাকা চেয়ে ফোন করা হয়। হয়। মোবাইল ফোনে (Mobile Phone) মেসেজ করা হয়। কৃষ্ণেন্দু (Krisnendu Narayan Chowdhury) সেই মেসেজে না দেখায় ফোন করে টাকা চাওয়া হয়। না দিলে তাঁকে ও তাঁর পরিবারকে খুন করা হবে বলে হুমকিও দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।

মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্য সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ডি কোম্পানির নাম করে খুনের হুমকির অভিযোগ। শুক্রবার, ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ২০ লক্ষ টাকা চেয়ে ফোন করা হয়। হয়। মোবাইল ফোনে মেসেজ করা হয়। কৃষ্ণেন্দু সেই মেসেজে না দেখায় ফোন করে টাকা চাওয়া হয়। না দিলে তাঁকে ও তাঁর পরিবারকে খুন করা হবে বলে হুমকিও দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।

নিজের ফার্মহাউসে মন্দির তৈরি করছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এদিন, সকালে তিনি যখন সেখানে যাচ্ছিলেন, তখনই ১০টা ৪০ মিনিটে তাঁর মোবাইলে ফোন করে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ফোন কলের আগে মেসেজেও হুমকি এসেছিল। কিন্তু তিনি সেটা আগে দেখেননি বলে জানান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। ফোন আসার পরে মেসেজ দেখেন। ফোনে হিন্দি ভাষায় কৃষ্ণেন্দুর কাছে ২০ লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ। না দিলে তাঁকে ও তাঁর পরিবারকে খুন করা হবে।

তিনি কী আতঙ্কে? কৃষ্ণেন্দু জানান, ভয় পাওয়ার কোনও প্রশ্নই নেই। কিন্তু যেহেতু তাঁর পরিবারকে খুন করার হুমকি দেওয়া হয়েছে, সেই কারণেই তিনি সতর্ক। পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

এই বিষয় নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “গোটা বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে। যে বার্তা উনি পেয়েছেন সেটা নিশ্চিতভাবে উদ্বেগজনক। বাংলার বিরোধী কোনও শক্তি নানা ধরনের কাণ্ডকারখানা করে আপত্তিকর কাজকর্ম করে। তৃণমূলের পরিচিত নেতাকে টার্গেট করে এই ধরনের কাজকর্মে প্রশাসন যা যা করার করবে।“

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...