Thursday, June 25, 2026

বিহারে দশমের বোর্ড পরীক্ষায় ধুন্ধুমার, টুকলিতে বাধা দেওয়ায় গুলিতে মৃত এক ছাত্র

Date:

Share post:

দশমের বোর্ড পরীক্ষায় ধুন্ধুমার। টুকলি করতে দেয়নি সহপাঠী, সেই ক্ষোভে ছাত্রদের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় মারপিট পরে চলল গুলিও। জানা গিয়েছে, সেই গুলিতেই মৃত্যু হয় এক ছাত্রের। আহত আরও এক। বৃহস্পতিবার বিহারের সাসারামের রোহতক জেলায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। গুলিতে মৃত ছাত্রের পরিবার বিচার দাবিতে সরব হয়েছে। দিল্লি-কলকাতা ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে চলছে বিক্ষোভ। অভিযুক্ত সন্দেহে একজন নাবালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রোহতাস জেলার একটি ম্যাট্রিক পরীক্ষা কেন্দ্রে দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে।বিবাদের কারণ টুকলি করা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, গুলি চালানো হয়। এই গুলিতে দুই ছাত্র আহত হয়। আহতদের মধ্যে একজন অমিত কুমার, যে মঞ্জু যাদবের ছেলে এবং অন্যজন সঞ্জীত কুমার, যিনি কমলেশ সিংয়ের ছেলে। দু’জনেই দেহরি মুফাসসিল থানার শম্ভু বিঘা গ্রামের বাসিন্দা। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

এদজের মধ্যে অমিত কুমার বৃহস্পতিবার মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপরই তার পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়েন। শুক্রবার সকালে তারা NH-2 সিক্স লেন অবরোধ করে আগুন জাবালিয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি ছিল, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অবরোধের ফলে GT রোডে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (ASP) কোট কিরণ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এই ঘটনার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে সুমিত কুমার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্তের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ঘটনার সময় ব্যবহার করা হয়েছিল।

প্রসঙ্গত, বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড (BSEB)-এর ১০ম শ্রেণির পরীক্ষা চলছে। এই পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি শুরু হয়েছে এবং ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রায় ১৫ লাখের বেশি ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষায় নকল বন্ধ করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হলেও, এই ঘটনা পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন তুলে দিয়েছে। প্রশ্ন উঠেছে, পরীক্ষা কেন্দ্রের মধ্যে কীভাবে অস্ত্র নিয়ে প্রবেশ করল ছাত্ররা।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...