Monday, April 6, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এগিয়ে ভারত, পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে টিম ইন্ডিয়াকে বিশেষ পরামর্শ মহারাজের

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ইতিমধ্যে প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ২৩ ফেব্রুয়ারি মহারণ। মুখোমুখি ভারত-পাকিস্তান। তবে এই ম্যাচে ভারতকে নিয়ে একদমই উদ্বিগ্ন নন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বরং জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে টিম ইন্ডিয়া।

এই নিয়ে এক সাক্ষাৎকারে মহারাজ বলেন, “ সাদা বলের ক্রিকেটে এখন ভারত ভীষণ শক্তিশালী দল। ভারতের প্রতিভার অভাব নেই। বাংলাদেশের বিরুদ্ধে খানিকটা বোঝা গিয়েছে। এই দলটা সত্যিই দারুণ। পাকিস্তানের বিরুদ্ধেও না জেতার কোন কারণ দেখছি না। ভারতের এই দলকে হারাতে হলে পাকিস্তানকে দারুণ কিছু করতে হবে । পাকিস্তান স্পিনের বিরুদ্ধে একেবারেই খেলতে পারছে না। আর সেখানে ভারতের হাতে অক্ষর, জাদেজা, কুলদীপরা আছে। আমার মনে হয়, দুবাইয়ের পিচে বল সামান্য ঘুরবে। ভারত এই কম্বিনেশন নিয়েই নামবে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এই দলের অনেকেই ছিল না। তাও ৪-১ ব্যবধানে জিতেছে। আর একদিনের সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে। ভারতে অনেক ভাল ক্রিকেটার রয়েছে। এটা আমাদের পরিকাঠামোর সুফল।“

পাকিস্তানের বিরুদ্ধে কি প্রথম একাদশে বদল দরকার? এই প্রশ্নের উত্তরে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ দুবাইয়ের পিচে ব্যাট করা সহজ নয়। স্পিনারেরা সুবিধা পাবে। অর্শদীপ সিং-এর খেলার সম্ভাবনা দেখছি না। তিন জন স্পিনার থাকবেই দলে। কারণ পাকিস্তানের ব্যাটারেরা স্পিনের বিরুদ্ধে খুব ভাল নয়। হার্দিক থাকবে তৃতীয় পেসার হিসাবে। জেতা দলে পরিবর্তনের প্রয়োজন নেই।“

বাংলাদেশের বিরুদ্ধে রান পাননি বিরাট কোহলি। দীর্ঘদিন ধরে ব্যাটে রান নেই বিরাটের। যদিও এই নিয়ে ভাবছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে তিনি বলেন, “ কোহলির মতো ক্রিকেটারকে নিয়ে ভাবার কিছু নেই। ও জানে কী করে সমস্যা কাটিয়ে উঠতে হয়।“

আরও পড়ুন- পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে বিরাট, কি সেই রেকর্ড ?

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...