Monday, April 6, 2026

ভাতা থেকে পেনশন: অর্থ খরচের সময়সীমা বেঁধে দিলো রাজ্য

Date:

Share post:

বিভিন্ন সরকারি দফতরে অর্থ খরচের সময়সীমা বেঁধে দিল রাজ্য সরকার। চলতি অর্থবর্ষ (financial year) শেষ হওয়ার আগে যাতে আর্থিক ব্যয় নিয়ে সব নথি সম্পূর্ণ থাকে, সেই উদ্দেশ্যেই নির্দেশিকা নবান্ন-র (Nabanna)। মার্চ মাসের বেতন, বিভিন্ন ভাতা, মজুরি, পেনশন আগামী ২ এপ্রিল তারিখের মধ্যে দিয়ে হবে, জানানো হল নির্দেশিকায়। রাজ্যের অর্থ দফতর (finance deparment) সব দফতরকে এই মর্মে নির্দেশ দিয়েছে।

শেষ মুহূর্তে বিল জমা দিয়ে যাতে সমস্যা না তৈরি করা হয় সে ব্যাপারেও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, ২৮ মার্চের পর পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসে বা ট্রেজারিতে কোনও বিল পাঠানো যাবে না। ১৩ মার্চের মধ্যে যে বিলগুলি ফেরত দেওয়া হয়েছিল অথবা আপত্তি তোলা হয়েছে, সেগুলি আবার নতুন ভাবে পাঠানোর শেষ তারিখ আগামী ১৭ মার্চ। চেক বা শূন্য বিল অথবা পিএল ট্রান্সফার স্টেটমেন্টের ব্যাক অ্যান্ড ডেলিভারি কোনওভাবেই অর্থবর্ষ (financial year) শেষে আর নেওয়া যাবে না। অর্থ দফতরের সম্মতি না থাকলে কোনও অগ্রিমও নেওয়া যাবে না।

নবান্নের (Nabanna) বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, একসঙ্গে প্রচুর বিল (bill) জমা হলে সমস্যা তৈরি হতে পারে। নির্দিষ্ট পদ্ধতিতে সেগুলি পাঠাতে হবে। ট্রেজারি বা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসে কোনও বিল বা চালান কত তারিখের মধ্যে পাঠাতে হবে সেটার তালিকা করে দেওয়া হয়েছে। সরকারি কর্মীদের বকেয়া, অবসরকালীন ভাতা বা ট্রাভেল অ্যালাওয়েন্স বিল সংক্রান্ত বিষয়ও স্পষ্ট করা হয়েছে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...