Saturday, April 4, 2026

রাজ্যের সব ইটভাটার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, নতুন পোর্টাল চালু নবান্নের

Date:

Share post:

বেআইনি ইটভাটাকে কেন্দ্র করে একাধিক অভিযোগ পাওয়ার পর এবার আইনি পদক্ষেপের পথে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের সব জেলার সব ইটভাটার রেজিস্ট্রেশন (Brickfield registration) বাধ্যতামূলক করে নতুন পোর্টাল খুলছে নবান্ন (Nabanna)। পোর্টালের মাধ্যমে প্রত্যেকটি ইটভাটাকে তাদের জায়গা-সহ প্রয়োজনীয় তথ্য নথিবদ্ধ করতে হবে। আপলোড হওয়া তথ্য সঠিক কিনা তা যাচাই করার জন্য বিএলআরওরা স্বশরীরে ইটভাটাগুলি পরিদর্শনও করবেন বলে জানা গেছে।

নবান্নের এই নতুন পোর্টালে প্রতিটা ইটভাটার সম্পূর্ণ বিবরণ দিতে হবে। অর্থাৎ কতটা জায়গা নিয়ে ইটভাটাটি তৈরি হয়েছে, কতজন শ্রমিক কাজ করেন ইত্যাদি। এছাড়া শ্রমিকদের ন্যূনতম বেতন এবং তাঁদের প্রয়োজনীয় কোন কোন সুবিধা দেওয়া হচ্ছে সবটাই নথিভুক্ত করা বাধ্যতামূলক। প্রয়োজনীয় ‘সেফটি মেজারমেন্ট’ রয়েছে কিনা তাও খতিয়ে দেখবেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। মনে করা হচ্ছে বেআইনি ইটভাটাকে আইনি করার পাশাপাশি রাজ্যের রাজস্ব সংগ্রহ করার ক্ষেত্রেও এই পোর্টাল কার্যকরী হবে। রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করার পর রাজ্য নির্ধারণ করবে কত টাকার রয়্যালটি দিতে হবে ওই ইটভাটাগুলিকে। এরপরেই প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হবে।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...