Saturday, June 20, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, মিনাখাঁর দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

Date:

Share post:

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল বিয়েবাড়ির বাস। উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় ভয়াবহ দুর্ঘটনায় (Bus Accident) এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ২০জন। তাঁদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে বলে জানান মিনাখাঁর SDPO কৌশিক বসাক (Koushik Basak)।

এদিন জয়গাঁর বিয়েবাড়ি থেকে বাসটি ফিরছিল। শনিবার সন্ধেয় বাসন্তী রোডের উপর একটি বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে বাসটি (Bus Accident)। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। তাঁদের মধ্যে রয়েছেন বাস চালকও। তাছাড়া চায়ের দোকানের মালকিন ও বাইক চালকের মৃত্যু হয়েছে। মিনাখাঁর এসডিপিও কৌশিক জানান, বাসের ২০জন যাত্রীর সবাইকেই উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। চারজনকে প্রাথমিক তদন্তের পরে ছেড়ে দেওয়া হয়েছে।

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...