Wednesday, April 8, 2026

‘হোলি’ নিয়ে বেফাঁস মন্তব্য, পরিচালক- কোরিওগ্রাফার ফারহার নামে এফআইআর

Date:

Share post:

বসন্তের রঙিন উৎসব নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিপাকে বলিউডের (Bollywood) জনপ্রিয় পরিচালক তথা কোরিওগ্রাফার ফারহা খান (Farah Khan)। সম্প্রতি এক রান্নার রিয়ালিটি শোয়ে ফারহা বলেন, “হোলি ছাপড়িদের উৎসব।” এই ‘ছাপড়ি’ শব্দটি নিয়েই আপত্তি উঠেছে। তারকার এই মন্তব্যের পরই বিষয়টি হিন্দু ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ উঠতে শুরু করে। এরপরই ‘হিন্দুস্তানি ভাউ’ নামে পরিচিত বিকাশ ফটক আইনজীবী আলি কাসিফ খান দেশমুখকে দিয়ে ফারহার (Farah Khan) বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বলে খবর মিলেছে।

দেশজুড়ে নানা সময়ে সেলিব্রিটিদের বিতর্কিত মন্তব্যের ঘটনার নতুন নয়। কয়েকদিন আগেই রণবীর এলাহাবাদিয়ার আপত্তিকর মন্তব্যের জেরে মামলার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। সেই জের কাটতে না কাটতে এবার বেফাঁস মন্তব্য (farah khans holi comment) করে বিপাকে ফারহা। ২০ ফেব্রুয়ারি ‘সেলিব্রিটি মাস্টারশেফ’-শোয়ে যোগ দিয়ে ‘ম্যায় হুঁ না’ পরিচালক রসিকতার সুরে বলেন, হোলি (Holi festival) আসলে ছাপড়িদের উৎসব। এরপর ‘হিন্দুস্তানি ভাউ’ কোরিওগ্রাফারের এই মন্তব্যের বিরোধিতা করে বলেন, ফারহা এক বিশেষ সম্প্রদায়কে খোঁচা দিয়ে সমগ্র হিন্দু ধর্মাবলম্বীদের প্রিয় উৎসবকে অপমান করেছেন। তার প্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ২৯৯, ৩০২ এবং ৩৫৩ ধারায় এফআইআর দায়ের হয়েছে। যদিও বলিউড পরিচালকের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...