Saturday, April 4, 2026

অল্পের জন্য রক্ষা! বালাসোরের কাছে ট্রাকশন মোটর খুলে গেল চলন্ত এনজেপি- চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেসের

Date:

Share post:

অল্পের জন্য রক্ষা! চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এনজেপি- চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস৷ওড়িশার বালাসোরের কাছে চলন্ত এনজেপি- চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেসের ইঞ্জিনের নীচ থেকে ট্রাকশন মোটর খুলে পড়ে যায় বলে খবর। সঙ্গে সঙ্গেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন চালক।

জানা গিয়েছে, এদিন এনজেপি থেকে চেন্নাইগামী ট্রেনটি সোরো এবং মারকোনার মধ্যে আপ লাইন ধরে যাওয়ার সময় এই বিপত্তি ঘটে৷ এরপরেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে বলে খবর। প্রায় ২ ঘণ্টা ধরে ট্রেনটি আটকে রয়েছে।  ঘটনাস্থলে নতুন ইঞ্জিন এনে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা করানোর চেষ্টা চলছে৷ তবে কীভাবে চলন্ত ট্রেনের ইঞ্জিন নীচ থেকে একাংশ খুলে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ এই ঘটনায় ফের একবার রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠে গেল৷ দ্রুত গতিতে চলার সময় এই ঘটনা ঘটায় ট্রেনটি বেলাইন হয়ে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল৷

আরও পড়ুন- হাওড়ার হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজে মধ্যস্থতা পিএইচএ-র, উঠলো বিক্ষোভ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...