Tuesday, June 23, 2026

পাকিস্তানের বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া কোহলি, তিন ঘন্টা আগে অনুশীলনে বিরাট

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এখনও ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে রান পাননি বিরাট। আর এরই মধ্যে আগামিকাল মহারণ। মুখোমুখি ভারত-পাকিস্তান। আর রানে ফিরতে তিন ঘন্টা আগে অনুশীলনে নামলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সূত্রের খবর, সংযুক্ত আরব আমিরশাহীর সেরা বোলারদের দেকে অনুশীলন করেন বিরাট।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ২২ রানে ফেরেন বিরাট। এরই মধ্যে আগামিকাল পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া । এই ম্যাচে রানে ফিরতে মরিয়া কিং কোহলি। জানা যাচ্ছে, এদিন ভারতীয় দলের অনুশীলন শুরু স্থানীয় সময় ছিল দুপুর একটায়। কিন্তু দেখা যায় প্রায় তিন ঘণ্টা আগেই এসে উপস্থিত হন কোহলি। সঙ্গে ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার। আর আরব আমিরশাহীর সেরা কয়েকজন বোলার। যাদের বিরুদ্ধে মহড়া সারেন কোহলি। ডানহাতি ও বাঁহাতি, দুধরনের পেসারই ছিলেন সেই তালিকায়। প্রায় দেড় ঘণ্টা অনুশীলন চলে। নেটে বেশ অনেকক্ষণ সময় কাটান তিনি।

এমনিতে পাকিস্তানের বিরুদ্ধে কোহলির রেকর্ড খুবই ভালো। আর এই পাকিস্তানের বিরুদ্ধেই নজির গড়ার সুযোগ রয়েছে বিরাটের। ওয়ানডেতে ১৪০০০ রানে পৌঁছনোর হাতছানি রয়েছে কোহলির। আর মাত্র ১৫ রান করলেই সেই মাইলফলকে পৌঁছে যাবেন তিনি।

আরও পড়ুন- লাহোরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে বেজে উঠল ভারতের জাতীয় সঙ্গীত, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Related articles

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...