Monday, April 13, 2026

আগামিকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি ভারত-পাক, অ্যাডভান্টেজ পাকিস্তানের, মত যুবরাজের

Date:

Share post:

আগামিকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহারণ । মুখোমুখি ভারত-পাকিস্তান। এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের। প্রস্তুতিতে ব্যস্ত দুই দেশ। তবে তারই ভারত-পাক ম্যাচ নিয়ে বড় মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। বললেন এই ম্যাচে অ্যাডভান্টেজ বেশি পাজিস্তানের। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে বসে আছে পাকিস্তান। তাই ভারতের বিরুদ্ধে ঝাঁপিয়ে খেলবে বলে মত যুবরাজের।

এই নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, “ আমি তো বলব, অ্যাডভান্টেজ পাকিস্তান। কারণ, দুবাই ওদের বেস। ওখানে প্রচুর ক্রিকেট খেলেছে ওরা। পরিবেশ কেমন হয়, জানে।“

যদিও অন্য মতে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি এক অনুষ্ঠানে এসে ভারত-পাক ম্যাচ নিয়ে বলেন, “ দুবাইয়ের পিচে ব্যাট করা সহজ নয়। স্পিনারেরা সুবিধা পাবে। অর্শদীপ সিং-এর খেলার সম্ভাবনা দেখছি না। তিন জন স্পিনার থাকবেই দলে। কারণ পাকিস্তানের ব্যাটারেরা স্পিনের বিরুদ্ধে খুব ভাল নয়। হার্দিক থাকবে তৃতীয় পেসার হিসাবে। জেতা দলে পরিবর্তনের প্রয়োজন নেই। সাদা বলের ক্রিকেটে এখন ভারত ভীষণ শক্তিশালী দল টিম ইন্ডিয়া। ভারতের প্রতিভার অভাব নেই। বাংলাদেশের বিরুদ্ধে খানিকটা বোঝা গিয়েছে। এই দলটা সত্যিই দারুণ। পাকিস্তানের বিরুদ্ধেও না জেতার কারণ নেই। ভারতের এই দলকে হারাতে হলে পাকিস্তানকে দারুণ কিছু করতে হবে।“

আরও পড়ুন- হয়ে গিয়েছে নাকি বিবাহবিচ্ছেদ, কি কারণে এই পথে হাঁটলেন চ্যাহাল-ধনশ্রী, সামনে এল কারণ?

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...