Friday, April 3, 2026

হাওড়ার হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজে মধ্যস্থতা পিএইচএ-র, উঠলো বিক্ষোভ

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের (PHA) তৎপরতায় হাওড়ার (Howrah) মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজের পড়ুয়াদের বিক্ষোভ উঠল। বেশ কিছু বিষয় নিয়ে এই কলেজের ছাত্রছাত্রীরা কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পঠনপাঠন থেকে পরিষেবা ব্যাহত হচ্ছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেয় তৃণমূল কংগ্রেস (TMC) নেতৃত্ব।

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল এবং প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের (PHA) তরফে ডাঃ সুব্রত মন্ডল ও ডাঃ শুভ্রাঙ্গ চট্টোপাধ্যায় ওই কলেজে যান। বিক্ষোভরত ছাত্রছাত্রীদের সঙ্গে কথাবার্তা বলেন তাঁরা। তাঁদের সঙ্গে ছিলেন মন্ত্রী মনোজ তিওয়ারির (Manoj Tewari) আপ্তসহায়ক পীযূষ মিশ্র ও শিবপুরের যুব তৃণমূলের নেতৃত্ব। ছাত্রছাত্রীদের দাবিদাওয়া অত্যন্ত গুরুত্ব ও সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দেন তাঁরা।

তৃণমূল নেতৃত্ব ও প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের (PHA) আশ্বাসের পর অবস্থান-বিক্ষোভ প্রত্যাহার করে নেন ছাত্রছাত্রীরা। টিএমসিপির (TMCP) রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, ‘দলের নির্দেশে আমরা ওই কলেজে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শুনি। দ্রুত সমাধানের ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়। বিক্ষোভরত পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দিই। এরপরই ছাত্রছাত্রীরা বিক্ষোভ তুলে নেন। ওদের সমস্যা দ্রুত সমাধান করা হচ্ছে। আমরা পরিস্থিতির ওপর সবসময় নজর রাখছি।’ স্থানীয় বিধায়ক ও মন্ত্রী মনোজ তিওয়ারি বলেন,‘আমরা সবাই পড়ুয়াদের পাশে আছি। ওদের সমস্যার দ্রুত সমাধান করা হচ্ছে। ছাত্রছাত্রীরা বিক্ষোভ তুলে নিয়ে পঠনপাঠন শুরু করেছেন। পরিষেবাও স্বাভাবিক হয়ে গেছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...