Wednesday, June 24, 2026

মাদ্রাসা শিক্ষা দফতরের চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরির মেয়াদ বৃদ্ধি, বাড়ল অবসকালীন অনুদানও

Date:

Share post:

সংখ্যালঘু উন্নয়নে নিজেদের প্রতিশ্রুতি পূরণে আরও এক ধাপ এগোল রাজ্য। এবার রাজ্যের মাদ্রাসা শিক্ষা দফতরের অধীন মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক অশিক্ষক কর্মচারীদের অবসরের বয়স এবং অবসরকালীন সুযোগ-সুবিধা বাড়ানো হল। তারা এখন থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন।

অবসরকালীন এককালীন অনুদান তিন লাখ টাকা থেকে বাড়িয়ে করা হল পাঁচ লাখ টাকা। অবসরের সময় এককালীন ভাতা হিসেবে ওই টাকা পাবেন তাঁরা। এই মর্মে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। গত বছরের পয়লা এপ্রিল থেকে তাদের জন্য এই সুবিধা কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত গত বছর লোকসভা ভোটের আগে ক্যাজুয়াল, দৈনিক ভাতা, চুক্তিভিত্তিক কর্মীদের চাকরির বয়স এবং ভাতা বাড়ানোর কথা ঘোষণা করে রাজ্য সরকার। প্যারা টিচার, এস এস কে, এম এস কে শিক্ষক, আশা, স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড, অতিরিক্ত দমকলকর্মী সহ এই ধরনের কর্মীরা অবসরের পর এই সুবিধা পাচ্ছেন। এবার মাদ্রাসা শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক এবং কর্মীরাও এর আওতায় আসলেন। আগে অবসরের পরে কোনও কোনও কর্মী পেতেন ২ লক্ষ, কোনও কর্মী পেতেন ৩ লক্ষ টাকা। কিন্তু এবার রাজ্য সরকারের আওতাধীন সব চুক্তিভিত্তিক, ক্যাজুয়াল, দৈনিক ভাতার কর্মীরাই ৫ লক্ষ টাকা করে পাবেন।

আরও পড়ুন- বিধায়কদের নমাজে ‘না’ হিমন্ত সরকারের, বন্ধ হল ৯০ বছরের রীতি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...