Saturday, June 13, 2026

প্রধানমন্ত্রীর প্রধান সচিব পদে বসলেন RBI-এর প্রাক্তন গর্ভনর শক্তিকান্ত দাস

Date:

Share post:

বড় দায়িত্ব বাড়ল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের । প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে নিযুক্ত করা হল তাঁকে। মন্ত্রিসভার বিশেষ নিয়োগ কমিটি শক্তিকান্ত দাসের এই নিয়োগে শিলমোহর দিয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে গুরুত্বপূর্ণ এই পদে ছিলেন পিকে মিশ্র। ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর প্রধান সচিবের দায়িত্ব সামলেছেন তিনি।

২০১৮ সাল থেকে রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর হিসেবে দায়িত্ব পালনের পর গত বছর এই দায়িত্ব থেকে অবসর নেন তিনি। এরপরই প্রধানমন্ত্রীর প্রধান সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল তাঁকে। এই বিষয়ে ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল ট্রেনিং এর তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গেই কাজ করবেন আরবিআই’য়ের প্রাক্তন গভর্নর।

আরও পড়ুন- নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, মিনাখাঁর দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...