Saturday, June 20, 2026

ছাব্বিশের নির্বাচনের আগে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে শিক্ষকদের, নির্দেশ ব্রাত্যর

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর নির্দেশে এগিয়ে যেতে হবে। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়তে হবে কাজে। মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক কিছু করেছেন তাই এবার তাকে ফিরিয়ে দেওয়ার পালা। শনিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ও পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যদের সঙ্গে বৈঠকে এমনটাই নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলের চেয়ারম্যান তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

এদিন কলকাতার মহিত মঞ্চে দীর্ঘ চার ঘণ্টার বেশি রুদ্ধদ্বার বৈঠক হয়। উপস্থিত ছিলেন পূর্নাঙ্গ রাজ্য কমিটির ৫৯ জন, ৩৩ জন জেলা সভাপতি ও মাধ্যমিকের পূর্ন জেলা কমিটি। বৈঠকে মূলত ২০২৬ এর নির্বাচনকে মাথায় রেখে সংগঠনের প্রতিটি সদস্যকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে কাজ করে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ২০১১ সাল থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আমূল বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সদস্যদের মনোযোগ দিয়ে সংগঠনের কাজ করার কথাও বলা হয়েছে।

বৈঠক শেষে ব্রাত্য বসু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধ্যায়ের নির্দেশে ওয়েবকুপার কমিটি তৈরী হয়েছে। ইতিমধ্যে তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাত করেছি। আজ পাহাড় থেকে সাগরের, জেলা ও রাজ্য স্তরের প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আলোচন হল। এই সভা ৪ ঘন্টার বেশী সময় চলেছে। ২০২৬- এর নির্বাচনের লক্ষ্যে তাদের বড়ো দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর প্রধান সচিব পদে বসলেন RBI-এর প্রাক্তন গর্ভনর শক্তিকান্ত দাস

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...