Sunday, May 31, 2026

মহাকুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা মুখ্যমন্ত্রীর, দুর্ঘটনাগ্রস্তদের পাশে থাকার আশ্বাস

Date:

Share post:

মহাকুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত ছজনের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভে যাওয়ার পথে শনিবার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে পুণ্যার্থীদের গাড়িটি লেন ছেড়ে ছিটকে অন্য লেনে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে আরও দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও চারজন।

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে লেখেন,
“আজ মহাকুম্ভে যাওয়ার পথে ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় আমাদের রাজ্যের মৃত ছয়জনে পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি আমাদের প্রশাসনকে মৃতদেহ ফিরিয়ে আনার জন্য এবং জীবিতদের চিকিৎসার নির্দেশ দিয়েছি। স্বজনহারা পরীর বাড়িগুলিকে সহায়তার নির্দেশ দিয়েছি।”

 

শুক্রবার হুগলির কামারপুকুর থেকে আটজন পুণ্যার্থীর একটি দল প্রয়াগরাজের দিকে রওনা দেয় মহাকুম্ভে যোগ দেওয়ার জন্য। ধানবাদের কাছে রাজগঞ্জ মোড়ে তাঁদের গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে। সেই সময়ই পিছন থেকে আসা আরও একটি গাড়ি ওই গাড়িটির পিছনে ধাক্কা মারে। পিছনের গাড়ির ধাক্কায় হুগলির পুণ্যার্থীদের গাড়িটি ছিটকে গিয়ে উল্টোদিকে লেনে পড়ে। সেখানেই শেষ নয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উল্টো লেনে গিয়ে পড়লে সেখানে উল্টোদিক থেকে সেই সময়ে একটি বাস আসছিল। সেই বাসটিও এসে সজোরে ধাক্কা মারে গাড়িটিকে। রাত ১টার পরে এই দুর্ঘটনা ঘটলেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসন। মৃত ও আহতদের উদ্ধারের কাজ চলে। আহতরা বর্তমানে ধানবাদের একটি হাসপাতালে ভর্তি।

আরও পড়ুন- ছাব্বিশের নির্বাচনের আগে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে শিক্ষকদের, নির্দেশ ব্রাত্যর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল, প্রাক-বর্ষার বৃষ্টি পাহাড়ে!

মাঝে দুদিন স্বস্তি দিয়ে রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতা। জুন মাসের পয়লা তারিখ থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়বে, জানিয়ে...

IPL Final: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা আরসিবির! খেতাব জিতলেই মোটা অঙ্কের পুরস্কার

রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনাল(IPL 2026 Final) । খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে আরসিবি( Royal Challengers...

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...