Sunday, June 21, 2026

চালের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ রাজ্যের, বাজারে নজরদারি টাস্ক ফোর্সের

Date:

Share post:

বাজারে মিনিকিট, বাঁশকাঠির মত সরু চালের দাম বেশ কিছুদিন ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। এই অবস্থায় চালের দাম নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। বাজারদর নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্স চালের বেআইনি মজুমদারি ও কালোবাজারি আটকাতে বাজারে হানা দিচ্ছে। তবে নতুন চাল বাজারে আসার আগে এই সমস্যা পুরোপুরি কমবে না বলে রাইস মিল মালিক ও চাল ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন। রাইস মিল মালিকরা জানাচ্ছেন, দু’বছর অন্য দেশে চাল রফতানি বন্ধ ছিল। ২০২৪ সালের শেষের দিক থেকে ফের তা চালু হয়েছে। চাষিরা একটু দাম পাচ্ছেন বাইরে চাল পাঠিয়ে। তার জেরেই রাজ্যে কিছুটা জোগানে ঘাটতি রয়েছে। বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক জানিয়েছেন, আর কিছুদিনের মধ্যে নতুন চাল বাজারে উঠলেই এই দাম নিয়ন্ত্রণে চলে আসবে। এপ্রিল মাসের পর দাম কিছুটা কমতে পারে।

অন্যদিকে বাজারদর নিয়ন্ত্রণে রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, চাহিদার তুলনায় এখন চালের জোগানে টান পড়েছে। মূলত মিনিকিট, বাঁশকাঠি, গোবিন্দভোগ ইত্যাদি চালের দাম কেজি প্রতি দশ টাকা বা তারও বেশি বেড়ে গিয়েছে। অন্যদিকে রত্না ও অন্যান্য তুলনামূলক কম দামের চালও কেজিপ্রতি পায় ৫ টাকা বেড়ে গিয়েছে। মিল মালিকরা জানিয়েছেন, তাঁদের কাছে আর চাল নেই। ফলে নতুন ধান যতক্ষণ না উঠবে ততদিন দাম একই থাকবে। তিনি বলেন, মিল মালিকদের সঙ্গে কথা বলে তাঁদের বক্তব্য শুনেছি। আমি বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনার জন্য মুখ্যসচিবকে জানিয়েছি। ফের এই বিষয়ে আমি তাঁর দৃষ্টি আকর্ষণ করব। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেলে পরবর্তী পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন- মহাকুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা মুখ্যমন্ত্রীর, দুর্ঘটনাগ্রস্তদের পাশে থাকার আশ্বাস

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...