Sunday, April 5, 2026

ঝাড়খণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা! দুটি গাড়িতে পরপর ধাক্কা, মৃত্যু হুগলির পুণ্যার্থীদের

Date:

Share post:

ঝাড়খণ্ডের ধানবাদে (Dhanbad) ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাংলার অন্তত চার পুণ্যার্থীর। মহাকুম্ভে (Mahakumbh) যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে পুণ্যার্থীদের গাড়িটি লেন ছেড়ে ছিটকে অন্য লেনে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ৬ জন।

শুক্রবার হুগলির কামারপুকুর থেকে আটজন পুণ্যার্থীর একটি দল প্রয়াগরাজের দিকে রওনা দেয় মহাকুম্ভে যোগ দেওয়ার জন্য়। ধানবাদের (Dhanbad) কাছে রাজগঞ্জ মোড়ে তাঁদের গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে। সেই সময়ই পিছন থেকে আসা আরও একটি গাড়ি ওই গাড়িটির পিছনে ধাক্কা মারে। পিছনের গাড়ির ধাক্কায় হুগলির পুণ্যার্থীদের গাড়িটি ছিটকে গিয়ে উল্টোদিকে লেনে পড়ে।

তবে সেখানেই শেষ নয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উল্টো লেনে (lane) গিয়ে পড়লে সেখানে উল্টোদিক থেকে সেই সময়ে একটি বাস আসছিল। সেই বাসটিও এসে সজোরে ধাক্কা মারে গাড়িটিকে। রাত ১টার পরে এই দুর্ঘটনা ঘটলেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসন। মৃত ও আহতদের উদ্ধারের কাজ চলে। আহতরা বর্তমানে ধানবাদের একটি হাসপাতালে ভর্তি। অন্যদিকে মৃতদের মধ্যে তিন মহিলা হুগলির (Hooghly) বাসিন্দা বলে জানতে পেরেছে প্রশাসন। অন্যদিকে পিছনে থাকা গাড়ির আরোহীরাও আহত হন বলে জানায় রাজগঞ্জ (Rajganj) প্রশাসন।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...