Friday, June 12, 2026

চিকিৎসকের অনুমতি পেলেই গ্রেফতারি দুই ভাইকে, ট্যাংরাকাণ্ডের জট ছাড়াতে তৎপরতা

Date:

Share post:

খুন হয়েছেন ট্যাংরার ব্যবসায়ী পরিবারের দুই স্ত্রী ও কন্যা। ময়নাতদন্তের (postmortem) রিপোর্টে তা প্রকাশ্যে আসার পরই পুলিশের হাতে তার আরও প্রমাণ এলো। পুলিশি জেরায় সেকথা স্বীকার করেছেন আহত দুই ভাই, দাবি পুলিশের। আপাতত হাসপাতালে ভর্তি প্রণয় ও প্রসূন দে। তবে চিকিৎসকের অনুমতি পেলেই তাঁদের গ্রেফতার (arrest) করে জিজ্ঞাসাবাদ চালানোর প্রস্তুতি শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবেই বাড়ির তিন মহিলা সদস্যকে খুন (murder) করে নৈশবিহারে বেরিয়েছিল দে পরিবারের তিন পুরুষ সদস্য, এমনটাও অনুমান পুলিশের। যদিও মেট্রোর পিলারে ধাক্কা মারার সময় গাড়ির গতি ৯০ কিমি প্রতি ঘণ্টা ছিল। এই বিষয়টিও ভাবাচ্ছে পুলিশকে। ট্যাংরা-কাণ্ডে (Tangra) ইতিমধ্যেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মৃত্যুর ধরন নিয়ে সংশয় কেটেছে। জানা গিয়েছে, গলা ও হাতের শিরা কাটায় অতিরিক্ত রক্তক্ষরণেরই মৃত্যু হয়েছে সুদেষ্ণা ও রোমি দে’র। বিষের (poison) প্রভাবে মৃত্যু হয়েছে কিশোরী প্রিয়ম্বদার। তিনজনকেই খুন করা হয়েছে। ইতিমধ্যেই খুনের মামলা দায়ের করে তদন্ত করছে পুলিশ। আর ‘খুন’ নিশ্চিত হওয়ার পরই প্রণয় ও প্রসূনকে গ্রেফতারির (arrest) প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

হাসপাতালে দুই ভাই একটু সুস্থ হলেই তাঁদের জেরা করা হতে পারে। চিকিৎসকদের সবুজ সংকেত পেলেই ক্রাইম সিনে (crime scene) পাওয়া রক্তমাখা ছুরিতে থাকা আঙুলের ছাপের সঙ্গে তাঁদের আঙুলের ছাপ মিলিয়ে দেখবে পুলিশ। ততদিনে ট্যাংরার অটল শূর রোডে দে পরিবারের বিরাট বাড়ি-সহ বিভিন্ন জায়গা থেকে বৈজ্ঞানিক তথ্যপ্রমাণ জোগাড় করছে লালবাজার। তদন্তে দেখা গিয়েছে, ট্যাংরার (Tangra) বাড়িতে প্রায় সব সিসি ক্যামেরারই তার প্লাগ থেকে খোলা ছিল।

দীর্ঘদিনের পারিবারিক চামড়ার ব্যবসায় আর্থিক অসচ্ছলতা থাকলেও দে পরিবারের বিলাসবহুল জীবনযাপন নজর কেড়েছে তদন্তকারীদের। তদন্তে জানা গিয়েছে, বাজারে প্রায় ১৫-২০ কোটি টাকার ঋণ থাকলেও দে পরিবারের স্বচ্ছল জীবনে তার প্রভাব পড়েনি। বারবার বিদেশযাত্রা কিংবা মাসে-মাসে গাড়িবদলের টাকা কোত্থেকে আসছিল, সেটাই এখন প্রশ্ন। সেই ধোঁয়াশা কাটাতে শুক্রবারও হাসপাতালে দুইভাইকে জিজ্ঞাসাবাদ করেন ট্যাংরা থানার তদন্তকারী আধিকারিকরা।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...