Sunday, June 14, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করে টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পায় ভারত। সৌজন্যে শুভমন গিল । ১০১ রানে অপরাজিত তিনি। ইনিংস সাজান ৯টি চার এবং ২ টি ছয় দিয়ে। ম্যাচের সেরাও হন তিনি। আর গুরুত্বপূর্ণ ম্যাচে এরকম ইনিংস খেলে উচ্ছ্বসিত টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক। বললেন, এটা আমার কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস।

২) জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করে ভারত। বাংলাদেশকে হারায় ৬ উইকেটে। এই জয়ে খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে একটা আপসোস রয়ে গিয়েছে তাঁর। আর তা অক্ষর প্যাটেলের হ্যাটট্রিক। অক্ষরের বলে ক্যাচ ফস্কেছিলেন রোহিত । সেটা ছিল অক্ষর প্যাটেলের হ্যাটট্রিকের সুযোগ। কিন্তু রোহিত সহজ ক্যাচ ফস্কানোর কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে হ্যাটট্রিক করার সুযোগ হারান অক্ষর।

৩) বাংলাদেশকে ৬ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। এই ম্যাচে বল হাতে দাপট দেখান শামি। নেন ৫ উইকেট। আর এর সৌজন্যে একদিনের ক্রিকেটে ২০০ উইকেটের মালিক হন তিনি। নিজের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত শামি। জানালেন এই ধারাই আগামী ম্যাচে ধরে রাখতে চান তিনি।

৪) জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করেছে ভারত। বাংলাদেশ বিরুদ্ধে ৬ উইকেটে জয় পায় রোহিত শর্মার দল। ২৩ ফেব্রুয়ারি মহারণ । মুখোমুখি ভারত-পাকিস্তান। আর সেই ম্যাচে নামার আগে অনন্য নজিরের সামনে বিরাট কোহলি। স্পর্শ করবেন সচিন তেন্ডুলকরকে।

৫) ২৩ ফেব্রুয়ারি মহারণ। মুখোমুখি ভারত-পাকিস্তান। তবে এই ম্যাচে ভারতকে নিয়ে একদমই উদ্বিগ্ন নন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বরং জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- সত্যি কি চ্যাহালের কাছ থেকে ৬০ কোটি টাকা খোরপোশ চেয়েছেন ধনশ্রী ? মুখ খুলল ধনশ্রীর পরিবার

 

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...