Saturday, June 13, 2026

হাওড়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ! তদন্তে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা

Date:

Share post:

পুলিশের পর এবার গুলিবিদ্ধ ব্যবসায়ী, ফের খবরের শিরোনামে হাওড়া (Howrah)। শুক্রবার রাতে লিলুয়ার ব্যবসায়ী রাজেশ সিংকে (Rajesh Singh) লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। সূত্র মারফত জানা গেছে ব্যবসায়ী নিজের ফ্ল্যাটের সামনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেইসময় সময় গুলিবিদ্ধ হন। অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে টিএল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উত্তর হাওড়ার (North Howrah) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয়রা বলছেন, রাস্তার পাশে আচমকা বাইকে চেপে দুই দুষ্কৃতী এসে রাজেশ সিংকে লক্ষ্য গুলি চালালে ব্যবসায়িক ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির পেটে গুলি লেগেছে। তাঁর পরিবারের লোকেরা বলছেন দুষ্কৃতীরা মুখ ঢাকা দিয়ে এসেছিল। কিন্তু কেন এই আক্রমণ তা স্পষ্ট নয়।গত বুধবার গভীর রাতে মধ্য হাওড়ার নেতাজি সুভাষ রোডের পাশে গৌড়ীয় মঠের কাছে একটি নির্জন গলিতে হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল গুলিবিদ্ধ হন। একদিন যেতে না যেতেই এবার আক্রান্ত ব্যবসায়ী। হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) ডিসি (উত্তর) বিশপ সরকার বলেন, “তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাবে না।” যে জায়গায় রাজেশে গুলিবিদ্ধ হয়েছেন সেটি ঘিরে রাখার পাশাপাশি দুষ্কৃতিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...