Friday, April 3, 2026

সেবাশ্রয়ের ৫২ তম দিন: আর্তদের ব্যথা ‘শুনতে’ বজবজে অভিষেক

Date:

Share post:

রোগে আক্রান্ত মানুষ সীমাহীন কষ্ট সহ্য করেন। তাঁদের ব্যথা কমাতে সেবাশ্রয়ের (Sebaashray) মাধ্যমে এমন উদ্যোগ নিয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), তা নজিরবিহীন। আর তার সুফল পঞ্চাশদিনের বেশি সময় ধরে দেখে আসছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষ। সাংসদ নিজে সেই সব ক্যাম্পে ঘুরে নজর রেখেছেন পরিষেবা নিতে আসা রোগী ও তাঁদের পরিজনদের।

বজবজের (Budge Budge) অভিরামপুর কামারের মাঠে সেবাশ্রয় ক্যাম্পে রবিবার যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে পৌঁছেই ক্যাম্পে আসা অসুস্থ মানুষদের খোঁজ নেওয়া শুরু করেন। নিজের চোখে তাঁদের পরিস্থিতি দেখে, তাঁদের সঙ্গে কথা বলে অসুবিধা বোঝার ও সমাধানের পথ খোঁজার উদ্যোগ নেন। তাঁকে কাছে পেয়ে স্থানীয় মানুষও অসুখ সংক্রান্ত নিজেদের সমস্যা খুলে বলা শুরু করেন। তাঁদের সুস্থতার আশ্বাস দেওয়ার পাশাপাশি তাঁদের সমস্যা ও তা সমাধানে তাঁদের বাধা নিয়ে ইতিবাচক পদক্ষেপ নেন সাংসদ।

সেবাশ্রয়ের ৫২ তম দিনে বজবজের (Budge Budge) ক্যাম্পে চোখের ছানিতে আক্রান্ত এক বৃদ্ধার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিয়ে তাঁর সুস্থতার যাবতীয় ব্যবস্থা করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। স্বেতা বিশ্বাস নামে এক প্রৌঢ়ার হাঁটুর অস্ত্রোপচারের যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন। সেবাশ্রয়ের আওতায় অস্ত্রোপচার হওয়া ৯ বছরের আলতাফেরও খোঁজ নেন।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...