Friday, June 26, 2026

আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহারণ, রিজওয়ানদের হারালেই কার্যত পাকা রোহিতদের সেমিফাইনালের টিকিট

Date:

Share post:

আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহারণ। দুবাইতে মুখোমুখি ভারত-পাকিস্তান। আজ ভারত জিতলে কার্যত পাকা সেমিফাইনালের রাস্তা। এই মুহুর্তে প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতে ২ পয়েন্টে দাঁড়িয়ে রোহিত শর্মার দল। অপর দিকে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে চাপে আয়োজক পাকিস্তান। তারা যদি ভারতের কাছে আজকে হারে তাহলে মোটামুটি টুর্নামেন্ট থেকে বিদায় বাবর আজমদের। তাই এই ম্যাচ যে আজ অন্যমাত্রা নিতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

রবিবার ভারত যদি তাদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দেয়, তবে দুই ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াবে ৪। এক্ষেত্রে রোহিত শর্মাদের বাকি থাকবে গ্রুপ পর্বের একটি ম্যাচ। যা নিউজিল্যান্ডের বিরুদ্ধে। পাকিস্তানকে হারালেই টিম ইন্ডিয়া সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলবে। নিউজিল্যান্ডের কাছে শেষ ম্যাচে হারলেও পাকিস্তানের থেকে পয়েন্ট সংখ্যায় এগিয়ে থাকবে টিম ইন্ডিয়া। যদি না বাংলাদেশ জোড়া অঘটন ঘটায়। এদিকে ভারত যদি পাকিস্তানের কাছে হেরে বসে, তাহলেও রোহিত শর্মাদের সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে লিগের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে টিম ইন্ডিয়াকে। তার পরেও অবশ্য নেট রান-রেটের প্রসঙ্গ আসতে পারে।

অপরদিকে রবিবার পাকিস্তান যদি ভারতের কাছে তাদের দ্বিতীয় ম্যাচেও হেরে বসে, তবে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় কার্যত নিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলেও পাকিস্তানের পক্ষে ২ পয়েন্টের বেশি সংগ্রহ করা সম্ভব হবে না। নিউজিল্যান্ড তাদের শেষ ২টি ম্যাচে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনও একটি দলকে হারালেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলবে। তাই চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে হলে পাকিস্তানকে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে জয় তুলে নিতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশকেও নিজেদের শেষ লিগ ম্যাচে হারালে রিজওয়ানরা ৪ পয়েন্টে পৌঁছে যাবেন।

আরও পড়ুন- রবিবার মোহনবাগানের সামনে লিগ-শিল্ড জয়ে হাতছানি, সতর্ক মোলিনা, ওড়িশা ম্যাচের আগে কী বলছেন বাগান কোচ ?

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...