Friday, April 3, 2026

একই দলে পুলিশ-চিকিৎসক! সমাজের দুই স্তম্ভের মেলবন্ধনের সাক্ষী কলকাতা

Date:

Share post:

রাজনৈতিক অভিসন্ধিতে সমাজের একেক স্তম্ভকে একেক সময়ে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার প্রবণতা দেখা গিয়েছে। কিন্তু বাস্তবে যাঁরা সমাজের জন্য কাজ করেন, তাঁরা যে বিভেদের রাজনীতির অংশ কখনই হন না তারই নজির রাখল শহরের এক ক্রিকেট টুর্নামেন্ট (cricket tournament)। শ্যামপার্কে স্টার্লিং হাসপাতাল ও ডাক্তার শমিত রায় ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (Dr. Samit Roy Welfare Foundation) উদ্যোগে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার তৃতীয় বছরে পুলিশ (police) ও স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মেলবন্ধনই ছিল মূল বিশেষত্ব।

আর জি কর আবহে পুলিশের বিরুদ্ধে চিকিৎসকদের একাংশকে উস্কে দিয়ে ফায়দা লোটার চেষ্টা করেছে একাংশের রাজনীতিকরা। তবে সেই উদ্দেশ্য তাদের সফল হয়নি। রবিবার শ্যামপার্কে ক্রিকেট প্রতিযোগিতায় (cricket tournament) একই দলে খেললেন পুলিশ কর্মী থেকে চিকিৎসক (doctor) ও স্বাস্থ্যকর্মীরা। উদ্যোক্তাদের দাবি, সমাজের চিকিৎসক ও পুলিশকর্মীরা দুই তরফ থেকে সমানভাবে কাজ না করলে অনেক কাজ ভালোভাবে সম্পন্ন হয় না। তাই তাঁদের মধ্যে বিরোধ তৈরির চেষ্টাও কখনও সফল হবে না। এই ক্রিকেট প্রতিযোগিতায় কাঁধে কাঁধ মিলিয়ে খেলে তাঁরা সেটা প্রমাণ করে দিলেন।

স্টার্লিং হাসপাতাল ও ডাক্তার শমিত রায় ওয়েলফেয়ার ফাউন্ডেশন কয়েক বছর ধরে চিকিৎসকদের ক্রিকেট প্রতিযোগিতার (cricket tournament) আয়োজন করে। এবার পুলিশকর্মীদের তার মধ্যে সংযুক্ত করার পরে সেখানে উৎসাহের সঙ্গে যোগ দেন কলকাতা শহরের বিভিন্ন থানার ৪৫ থেকে ৫০ জন পুলিশ (police) কর্মী, ওসি।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...