Friday, June 26, 2026

সিনেমা নয়, আজ শহরের মাল্টিপ্লেক্সে শুধুই ভারত-পাক ক্রিকেট ম্যাচ!

Date:

Share post:

রবিবাসরীয় দুপুরে কলকাতার মাল্টিপ্লেক্সে সিনেমা নয় বরং দেখানো হবে ভারত বনাম পাকিস্তানের (Ind vs Pak) চ্যাম্পিয়ন ট্রফি লড়াই। দুবাইয়ের ২২ গজের মহাযুদ্ধের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। পৃথিবীর যে প্রান্তেই দুই প্রতিবেশী রাষ্ট্রের ক্রিকেটের লড়াই হোক না কেন, উন্মাদনায় টগবগ করে ফুটতে থাকেন সমর্থকরা। আর এ বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ম্যাচ স্পেশাল, তার কারণ ২০১৭ সালের পরাজয়ের বদলা নেওয়ার লড়াই হতে চলেছে আজ, বলছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। তাই সিনেমা কিংবা সিরিয়াল নয়, আজ রাজ্য তফা দেশের নজর থাকবে শুধুই দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এতেই ব্যবসায়িক দিক খুঁজে পেয়েছেন মাল্টিপ্লেক্সের মালিকরা। সাউথ সিটি আইনক্স-সহ (Inox South City Mall) শহরের বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে ভারত-পাকিস্তান ম্যাচে হবে ইংরাজি ধারাবিবরণী। আজ রাজ্যজুড়ে সিনেমা হলে চলবে ক্রিকেট শো!

শনিবার থেকেই শহরের বিভিন্ন মাল্টিপ্লেক্সের টিকিট কাউন্টারে একটাই প্রশ্ন “ভারত – পাকিস্তানের টিকিট হবে?” অনেকেই অবাক থমকে গেলেন, ব্যাপারটা কী? আসলে রবিবার ছুটির দুপুরে সারা বাংলা জুড়ে পিভিআর-আইনক্সে লাইভ স্ট্রিমিং হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ। আর তারজন্যই অগ্রিম টিকিট বুকিং। রবিবার সকালেও সেই একই উন্মাদনা ছবি চোখে পড়লো। এ প্রজন্ম বলছে, টিভিতে বা মাঠে গিয়ে খেলা দেখার অভিজ্ঞতা হলেও সিনেমাহলে বসেই ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ দেখার মজাটাই আলাদা। পিভিআর-আইনক্সে এই প্রথম ক্রিকেট ম্যাচ দেখানো হচ্ছে, এরকমটা নয়। এর আগে টি-২০ বিশ্বকাপের ম্যাচও সরাসরি দেখানো হয়েছিল। মাল্টিপ্লেক্সে কোথাও টিকিটের দাম ৩০০, কোথাও ৩৫০, কোথাও ২৫০। সাউথ সিটিতে দাম একটু বেশি, ৫০০ টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে শো হাউসফুল হবে কি? পঞ্চাশ ওভারের ম্যাচ যা শেষ হবে প্রায় রাত সাড়ে দশটা নাগাদ। সে ক্ষেত্রে টানা ৯ ঘণ্টা ধরে সিনেমা হলে বসে কত সংখ্যক দর্শক খেলা দেখতে আগ্রহী হবেন, এ প্রশ্ন থেকেই যাচ্ছে। হাউসফুল হওয়ার আশা অবশ্য মাল্টিপ্লেক্স কর্তারাও করছেন না। তবে সিনেমা হলের সাউন্ড সিস্টেমে ভারত-পাকিস্তান ম্যাচের (Ind vs Pak) যে আবহ তৈরি হবে, সেই মজা বাড়িতে টিভির ছোট পর্দায় পাওয়া যাবে না। তাই শুধু ক্রিকেটপ্রেমী নয় সিনেমাপ্রেমীরাও মাল্টিপ্লেক্সমুখী হবেন বলে মনে করা হচ্ছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...