Friday, June 26, 2026

মহাকুম্ভে স্ত্রীকে খুন করে দিব্যি হারিয়ে যাওয়ার নাটক!গ্রেফতার স্বামী

Date:

Share post:

মহাকুম্ভে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুণ্যস্নান করতে যখন ব্যস্ত, তখন সেখানে খুন ঘিরে চাঞ্চল্য।মহাকুম্ভের(mahakumbha) ত্রিবেণী সঙ্গমের খানিকটা দূরে এই খুন ঘিরে ব্যাপক শোরগোল।জানা গিয়েছে, হোটেলের বাথরুমে পড়েছিল এক বধূর গলাকাটা, নিথর দেহ। হোটেলের কিছুটা দূরে একটি ডাস্টবিন থেকে উদ্ধার হয় রক্তমাখা জামা। তদন্তে নেমে প্রথমে কুল কিনারা পাচ্ছিল না পুলিশ।শেষে একটি নিখোঁজ ডায়েরি সব রহস্যের সমাধান ঘটাতে সাহায্য করল।স্ত্রীকে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তার স্বামীকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম অশোক কুমার।দিল্লির ত্রিলোকপুরীর(trilokpuri) বাসিন্দা গত ১৮ ফেব্রুয়ারি স্ত্রীকে সঙ্গে নিয়ে কুম্ভে যান। বাড়িতে বলে গিয়েছিলেন, পুণ্যস্নান সেরে আশপাশের দর্শনীয় স্থানগুলি দেখে বাড়ি ফিরবেন। কিন্তু নির্ধারিত সময়ের আগেই ফিরে এসেছিলেন অশোক।তিনি ফিরলেও সঙ্গে স্ত্রী ছিল না। তাকে জানতে চাওয়া হলে অশোক দাবি করেন, স্ত্রী মেলায় হারিয়ে গিয়েছেন।বহু জায়গায় খুঁজেও তাকে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে প্রয়াগরাজে(pryagraj) গিয়ে মীনাক্ষীর খোঁজ শুরু করেন তার ছেলে। পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন। সেই সূত্র ধরে খুঁজতে গিয়েই মীনাক্ষীকে খুনের রহস্য ফাঁস হয়। অশোককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশি জেরায় স্ত্রীকে খুনের কথা স্বীকার করে নেয় অশোক।

পুলিশকে অশোক জানিয়েছেন, তিনি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন। পারিবারিক অশান্তির কারণে তিনমাস ধরেই মীনাক্ষীকে খুন করার চক্রান্ত করছিলেন।প্রয়াগরাজের ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক ভারতী জানিয়েছেন, যে হোটেলে অশোকরা উঠেছিলেন সেখানে কোনও প্রমাণপত্র জমা দিতে হয়নি। ওই হোটেল থেকেই ফোন করে জানানো হয়, এক মহিলার দেহ উদ্ধার হয়েছে।এরপরই দেহ শনাক্ত করার পর মৃতার স্বামীকে গ্রেফতার করে পুলিশ।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...