Tuesday, June 23, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে জয়! টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পাকিস্তানের বিরুদ্ধে ফের বিরাট ম্যাজিক । এদিন কোহলির ব্যাটিং-এর দাপটে পাকিস্তানকে ৬ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। এই জয়ের সৌজন্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে টিকিট কার্যত নিশ্চিত করে ফেলল রোহিত শর্মার দল। টিম ইন্ডিয়ার পয়েন্ট ৪ । ভারতের এই সহজ জয়ে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, “আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ পাকিস্তানের বিপক্ষে আমাদের ছেলেদের দুর্দান্ত জয়ে আমরা আনন্দিত। মর্যাদাপূর্ণ ম্যাচে ভারতকে বিশাল জয়ের জন্য অভিনন্দন!”

প্রসঙ্গত এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২৪১ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় রোহিত শর্মার দল। ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান। প্রথমে ব্যাট করতে নেমে ২৪১ রান পাকিস্তানের। ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। সৌজন্যে বিরাট । ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন তিনি । কাটালেন রানের খরা। তবে এই হারের ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল আয়োজক দেশ পাকিস্তান।

আরও পড়ুন- ট্রাম্পের সমালোচনার জবাব দিলেন জেলেনস্কি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...