Friday, April 3, 2026

ভারত-পাকিস্তান ম্যাচে টসে হার রোহিতের, নজির গড়ল টিম ইন্ডিয়া

Date:

Share post:

আজ চ্যাম্পিয়ন্সের ট্রফিতে মহারণ। দুবাইতে নেমেছে ভারত-পাকিস্তান । আর ম্যাচে টসে জেতে পাকিস্তান অধিনায়ক মহম্মদ রিজওয়ান। আর রিজওয়ান টসে জিততেই লজ্জার নজির গড়ল ভারত। এই নিয়ে একদিনের ক্রিকেটে টানা ১২টি ম্যাচে টসে হারল টিম ইন্ডিয়া। এই নজির আর কারও নেই। এই রেকর্ড আগে ছিল নেদারল্যান্ডসের। এদিন তা টপকে গেল ভারত।

এদিন দুবাইতে টসে করতে নামেন রোহিত-রিজওয়ান। টসের সময় মহম্মদ রিজওয়ান কয়েন ছোড়েন। রোহিত শর্মা দাকেন ‘হেড’ । তবে ‘টেল’ পড়ায় জেতেন রিজওয়ানই। টসে জিতে আগে ব্যাটিং নেন রিজওয়ান।

ভারতের টসে হার শুরু হয়েছে ২০২৩-এর একদিনের বিশ্বকাপের ফাইনাল থেকে। সে বার অস্ট্রেলিয়ার কাছে টসে হেরেছিল ভারত। ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়াই। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচেই টসে হেরেছিল ভারত। সেই দলকে নেতৃত্ব দিয়েছিলেন কেএল রাহুল। ২০২৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচেও টসে হেরেছিল ভারত। এছাড়াও ইংল্যান্ড সিরি‌জেও সবক’টি ম্যাচে টস হেরেছে টিম ইন্ডিয়া। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে টসে হারার পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছেও টস হারল ভারত। অর্থাৎ সব মিলিয়ে টানা ১২টি ম্যাচে টসে জিততে পারল না তারা এতদিন টানা ১১টি ম্যাচে টসে হারার নজির ছিল নেদারল্যান্ডসের।

আরও পড়ুন- আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহারণ, রিজওয়ানদের হারালেই কার্যত পাকা রোহিতদের সেমিফাইনালের টিকিট

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...