Saturday, March 14, 2026

১০ হাজার কোটি দিলেও লাগু হবে না কেন্দ্রীয় শিক্ষানীতি: কেন্দ্রকে জবাব স্ট্যালিনের

Date:

Share post:

কেন্দ্রীয় নির্দেশ অমান্য করলেই টাকা বন্ধ। বিরোধী রাজ্যগুলিকে বেকায়দায় ফেলতে এক সহজ খুড়োর কল বসিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এবার সেই খুড়োর কল থেকে বাংলার দেখানো পথেই বেরিয়ে এলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin)। শিক্ষাখাতে কেন্দ্রের টাকা বন্ধের পরেই তামিল মুখ্যমন্ত্রীর স্পষ্ট দাবি তাঁর রাজ্যে কোনওভাবেই বিভেদ তৈরি করা কেন্দ্রীয় শিক্ষানীতি (National Education Policy) তিনি লাগু করতে দেবেন না।

কেন্দ্রীয় শিক্ষানীতি (NEP) নিয়ে বাংলাতেও একাধিক প্রতিবাদ হয়েছে। তামিলনাড়ুতে (Tamilnadu) নতুন কেন্দ্রীয় শিক্ষানীতি লাগু না করার কারণে কেন্দ্রের সরকার তামিলনাড়ুর ২ হাজার কোটি টাকা শিক্ষা খাতে আটকে রেখেছে। এই নিয়ে প্রশ্ন করলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) দাবি, শিক্ষানীতি প্রয়োগ না করলে কোনওভাবেই তামিলনাড়ুকে টাকা দেওয়া হবে না। পাল্টা মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin) স্পষ্ট করে দিলেন, কেন্দ্র তাঁদের ২ হাজার কোটি টাকা আটকে রেখেছে শিক্ষা খাতে। কিন্তু তাদের কথা মেনে কেন্দ্রীয় শিক্ষানীতি (NEP) তামিলনাড়ুতে লাগু হলে রাজ্য আরও ২০০০ বছর পিছিয়ে যাবে। তাই তাঁকে ১০ হাজার কোটি টাকা দেওয়া হলেও তিনি কেন্দ্রীয় শিক্ষানীতি লাগু হতে দেবেন না তালিমনাড়ুতে।

সেই সঙ্গে নীতি লাগু না করার ব্যাখ্যা হিসাবে জানান, এই নীতিতে তিন ভাষায় শিক্ষার কারণে রাজ্যের মানুষের মধ্যে ভাষার প্রভেদ তৈরি হবে। যা মানুষের সামাজিক জীবনে অশান্তির কারণ হবে। বিজেপি বিভাজনের রাজনীতি (divisive politics) প্রয়োগ করে তিন ভাষা নীতি এনেছে শিক্ষায়। যার মধ্যে দিয়ে তামিল ঐক্য নষ্ট করার চেষ্টা করছে বিজেপি।

তবে শুধু বিভাজনের রাজনীতি নয়, কেন্দ্রীয় শিক্ষানীতি (NEP) লাগু হলে রাজ্যে স্কুলছুটের সংখ্যা বাড়বে বলেও দাবি করেন তিনি। তাঁর যুক্তি, কেন্দ্রীয় শিক্ষানীতিতে তৃতীয়, পঞ্চম, অষ্টম শ্রেণিতে পাশফেল না থাকায় পড়ুয়াদের মধ্যে স্কুলে যাওয়ার আগ্রহ কমবে। পরীক্ষা না দিয়ে পাশ করে গেলে স্কুলে না যাওয়ারই মানসিকতা তৈরি হবে পড়ুয়াদের মধ্যে। সেই সঙ্গে এই নীতিকে তিনি সামাজিক ন্যায় বিরোধী বলেও দাবি করেন।

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...