Friday, April 3, 2026

পাঞ্জাবকে হারিয়ে কী বললেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো ?

Date:

Share post:

গতকাল অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে দুরন্ত জয় পায় ইস্টবেঙ্গল এফসি। পাঞ্জাবকে ৩-১ গোলে হারায় লাল-হলুদ। এই জয়ের ফলে আইএসএল-এর প্লে-অফের আশা ক্ষীণ বেঁচে রয়েছে ইস্টবেঙ্গলের । আর দলের এই পারফরম্যান্সে খুশি লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো।

গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে জয়ের পর অস্কার বলেন, “আমাদের মনে হচ্ছে দলটা এখন ক্রমশ সঙ্ঘবদ্ধ হচ্ছে, মাঠে ইতিবাচক অনেক কিছু দেখা যাচ্ছে। যা এই মরশুমের চূড়ান্ত ও কঠিন পর্বের জন্য অবশ্যই বাড়তি প্রেরণা দেবে। একটা দল তখন স্থিতিশীল হয়, যখন তারা দল হিসেবে খেলে, যখন তাদের জয়ের মানসিকতা থাকে, দৃঢ় সংকল্প থাকে, যখন ফুটবলাররা দলের হয়ে খেলা উপভোগ করে, যখন তাদের স্পষ্ট ধারণা থাকে যে তাদের কী করতে হবে, কেমন ফর্মেশনে খেলতে হবে। কখন প্রতিপক্ষকে চাপে ফেলতে হবে, কীভাবে প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করতে হবে। এই পর্যায়ে তখন প্রত্যেক খেলোয়াড় ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাস ফিরে পায়।”

এই জয়ের ধারাবাহিকতা পরবর্তী ম্যাচেও ধরে রাখতে চান অস্কার। লিগ টেবলে যে দলকে আরও কয়েক ধাপ তুলতে চান তিনি। এই নিয়ে অস্কার বলেন, “এএফসি চ্যালেঞ্জ লিগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু আইএসএল আরও বেশি গুরুত্বপূর্ণ। আমি গত কয়েক সপ্তাহ ধরেই বলে আসছি, লিগের শেষ তিন দলের মধ্যে থাকা মেনে নিতে চাই না। আমরা টেবিলের ওপরের দিকে উঠতে চাই। আইএসএলের শেষ তিনটি ম্যাচের দিকে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ ছিল আমাদের।”

আরও পড়ুন-ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে ভারতের জাতীয় সঙ্গীত, আইসিসির ঘাড়ে দায় চাপল পিসিবি 

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...