Thursday, June 25, 2026

অতীন ঘোষের গাড়িতে সরকারি বাসের ধাক্কা, অল্পের জন্য রক্ষা

Date:

Share post:

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কলকাতা পুরসভার( KOLKATA CORPORATION) ডেপুটি মেয়র অতীন ঘোষ।তালতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। তার গাড়িতে ধাক্কা মারে একটি সরকারি বাস।সেই ধাক্কায় ডেপুটি মেয়রের গাড়িটি ভালমতো ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। ঘটনার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশন ছিল। সেখানেই যোগ দিতে যাচ্ছিলেন কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক।তালতলার কাছে এসএন ব্যানার্জি রোডে একটি সরকারি বাস হঠাৎই তার গাড়ির বাঁ দিকে ধাক্কা মারে। সেই সময় গাড়িতেই ছিলেন অতীন।যার ফলে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সেই সময় ডেপুটি মেয়র গাড়ির চালকের পাশে বসেছিলেন। কিন্তু তার কোনও গুরুতর আঘাত লাগেনি।তিনি নিরাপদেই আছেন।তার কোনও চোট বা আঘাতে লাগেনি।তিনি নিজে সুস্থ এবং নিরাপদ আছেন।পুলিশ(police) দুর্ঘটনার কারণ সম্পর্কে তদন্ত শুরু করেছে।অপরাধী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি দ্রুত গতিতে ছিল।কিন্তু তালতলার(taltala) মতো ব্যস্ত রাস্তায় কীভাবে ডেপুটি মেয়রের গাড়িকে বাসটি ধাক্কা মারল, তা এখনও স্পষ্ট নয়।দুর্ঘটনার পর অতীন ঘোষ বলেন, তিনি কপাল জোড়ে বেঁচে গিয়েছি।এটি একটি দুঃখজনক ঘটনা, তবে আমি আমার কোনও ক্ষতি পাইনি।তিনি আরও বলেন, এই ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার পর, আমাদের উচিত আরও সতর্কতা অবলম্বন করা এবং পরিবহন ব্যবস্থার নিরাপত্তা জোরদার করা। শেষ পর্যন্ত পুরসভার বাজেট অধিবেশনে যোগ দেন ডেপুটি মেয়র।

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...