Friday, June 26, 2026

আজ দুপুরে ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

স্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহল সোমবার সকলের নজর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে। আজ দুপুরে সেখানেই ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাড়ে বারোটায় বৈঠক শুরু হবে বলে রাজ্যের স্বাস্থ্য দফতর (Health Department)সূত্রে জানা গেছে। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, জেলা স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি আরজি কর আন্দোলনে অংশগ্রহণকারী বেশ কয়েকজন ডাক্তারও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।

গত বছর সরকারি হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনার পর চিকিৎসক সমাজের একাংশের সঙ্গে রাজ্য সরকারের দূরত্ব তৈরি হয়েছে বলে অনেকেই মনে করেন। যদিও বাংলার মুখ্যমন্ত্রী বারবারই চিকিৎসকদের সমস্যা অভিযোগের কথা শুনেছেন এবং তা সমাধানের নির্দেশ দিয়েছেন। সার্ভিস ডক্টরস ফোরামের তরফে মমতাকে চিঠি দিয়ে অভয়ার ন্যায়বিচার-সহ মোট ১১ দফার দাবি জানানো হয়েছে। সেই আবহে সোমবার ধনধান্য প্রেক্ষাগৃহে এই বৈঠকের আয়োজন করছে স্বাস্থ্যদফতরের গ্রিভান্স রিড্রেসাল সেল। আজকের বৈঠকে মেডিক্যাল পড়ুয়া, অধ্যাপক, রেসিডেন্ট ডক্টরস ও মেডিক্যাল অফিসারদেরকেও ডাকা হয়েছে। শোনা যাচ্ছে, রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে সরকারি হাসপাতালের মান উন্নয়নে একাধিক পদক্ষেপের কথা মাথায় রেখে আলোচনা হতে চলেছে। সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী (CM) কী বার্তা দেন সেই দিকে নজর সব মহলের।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...