Friday, June 26, 2026

ভুয়ো ভোটার কার্ড-কাণ্ডে তৃণমূলের চাপের মুখে নড়েচড়ে বসল কমিশন! প্রশাসনের কাছে রিপোর্ট তলব

Date:

Share post:

ভুয়ো ভোটার কার্ড-কাণ্ডে তৃণমূল কংগ্রেসের চাপের মুখে এবার নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। রাজ্যের যেসব জায়গায় এই সংক্রান্ত অভিযোগ উঠেছে তা নিরসনে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। কীভাবে এই ঘটনা ঘটেছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস। তিনি জানিয়েছেন, সংবাদমাধ্যমে দেখেই স্বতঃপ্রণোদিতভাবে রিপোর্ট চাওয়া হয়েছে। কারণ, নির্বাচন কমিশনের নির্দেশ আছে কোনও ভাবেই তালিকায় ভুয়ো ভোটার, মৃত ভোটারের নাম যেন না থাকে। সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতেও নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের সব অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্স করতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।

দিন কয়েক আগেই ১২ ফেব্রুয়ারি বিধানসভায় এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি বাইরে থেকে লোকজন এনে ভোটার তালিকায় নাম ঢোকাচ্ছে। কিন্তু তা কখনও তিনি করতে দেবেন না। এরপরই একের পর এক জেলায় ভুয়ো ভোটারের খবর সামনে আসে। খুব স্বাভাবিকভাবেই এই নিয়ে রাজ্য রাজনীতির পারদ চড়তে থাকে। তবে নির্বাচন কমিশন হাত গুটিয়ে বসে নেই, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা নিরসনে করতে কড়া হাতে পদক্ষেপ করতেই মাঠে নেমেছে তারা। তবে কীভাবে এটা ঘটল তার পূর্ণাঙ্গ রিপোর্ট যেমন চাওয়া হয়েছে ঠিক তেমনই অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ করতে পিছপা হবে না নির্বাচন কমিশন তা পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে সব পক্ষকেই।

আরও পড়ুন- লক্ষ্য সড়ক পরিকাঠামোর মানোন্নয়ন! আগামী আর্থিক বছরে এক হাজার কোটি বরাদ্দ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...