Sunday, April 12, 2026

কতটা গুরুতর রোহিত, শামির চোট? জানালেন শ্রেয়স

Date:

Share post:

গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দুরন্ত জয় পায় ভারতীয় দল। এই জয়ের সুবাদে এই হাইভোল্টেজ টুর্নামেন্টের সেমিফাইনালের রাস্তা কার্যত পাকা টিম ইন্ডিয়ার। তবে এই খুশির আবহের মধ্যে একটা কথা চিন্তায় রাখছে ভারতীয় সমর্থকদের। আগামি ম্যাচে খেলতে পারবেন তো টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার রোহিত শর্মা এবং মহম্মদ শামি? কারণ ম্যাচ চলাকালীন চোট পান রোহিত ও শামি। আর এই নিয়ে মুখ খুললেন শ্রেয়স আইয়র। জানালেন, যত দূর জানি, ওদের চোট এমন কিছু গুরুতর নয়।

এই নিয়ে শ্রেয়স বলেন, “ আমার সঙ্গে ওদের কথা হয়েছে। ওদের দেখে মনে হয়নি কোনও সমস্যা হচ্ছে। যত দূর জানি, ওদের চোট এমন কিছু গুরুতর নয়। পরের ম্যাচে খেলা নিয়ে কোনও সমস্যা নেই।“

এদিকে গতকাল বিরাট কোহলির সঙ্গে বড় জুটি গড়েছেন শ্রেয়স। যখন রোহিত শর্মা, শুভমন গিলরা একে একে আউট হয়ে ফিরে যান, তখন বিরাটের সঙ্গে দুরন্ত পার্টনারশিপ গড়ে ভারতের রানের পাহাড় এগিয়ে নিয়ে যায়। ম্যাচ শেষে নিজেদের ইনিংস নিয়েও মুখ খোলেন শ্রেয়স। তিনি বলেন, “ আমরা জানতাম, বিরাট ভাই খুব তাড়াতাড়ি বড় রান পাবে। আগের দিন আমাদের আগে ও অনুশীলনে আসে। এর থেকেই বোঝা যাচ্ছে, বিরাট ভাইয়ের রানের খিদে কতটা। এখনও সকলের থেকে বেশি পরিশ্রম ও করে। ওর ইনিংস সবচেয়ে ভাল জায়গায় বসে আমি দেখেছি।“ এখানেই না থেমে শ্রেয়স আরও বলেন, “ আগে আমরা ভাল বল করেছি। পাকিস্তানকে ২৪১ রানে আটকে রাখা সহজ ছিল না। সেটাই করেছে কুলদীপ, হর্ষিতেরা। ফিল্ডিংও খুব ভাল হয়েছে। পরে ব্যাট করার সময় আমরা ভয় পাইনি। ঝুঁকি নিইনি। পরিস্থিতি অনুযায়ী ব্যাট করেছি। যখন দরকার, দৌড়ে রান নিয়েছি। আবার যখন দরকার বড় শট খেলেছি। বিরাট ভাই ওর কাজ করেছে। এই জয় গোটা দলের জয়।“

আরও পড়ুন- পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে ইনিংস, ম্যাচ জিতিয়ে কী বললেন কিং কোহলি ?

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...