Wednesday, April 8, 2026

দুর্ঘটনা ঠেকাতে নয়া পদক্ষেপ! এবার শহরে গাড়ির সর্বোচ্চ গতিবেগ বেঁধে দিল লালবাজার, অমান্য করলেই শাস্তি

Date:

Share post:

পথ দুর্ঘটনা এড়াতে এবার বড় পদক্ষেপ নিল লালবাজার। শহরের দুর্ঘটনাপ্রবণ এলাকায় গাড়ির গতিবেগ কত হবে এবার তা নিয়ে নির্দেশিকা জারি করল লালবাজার। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার থেকেই এই নিয়ম কার্যকরী করার নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।

প্রসঙ্গত, সোমবারই শহরে কলকাতায় দুটি বড় দুর্ঘটনা ঘটে। এক্সাইড মোড়ে দুটি বাসের রেষারেষির জেরে একজনের মৃত্যু হয়। অন্যদিকে ওয়েলিংটন মোড়ে স্কুলবাসের চাকায় পিষ্ট হন একজন। এদিকে পুরসভায় আসার পথে তালতলাতে পথ দুর্ঘটনার কবলে পড়েন মেয়র পারিষদ অতীন ঘোষ। এরপরই শহরের দুর্ঘটনাপ্রবণ এলাকায় গাড়ির গতিবেগ কত হবে তা নিয়ে নির্দেশিকা জারি করল লালবাজার। সরকারি বা বেসরকারি কোনও চালক নির্দেশিকা ভাঙলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

নির্দেশিকায় পরিষ্কারভাবে বলা হয়েছে, এজেসি বোস রোস, বালিগঞ্জ সার্কুলার রোড, বাসন্তী হাইওয়ে, নিউটাউন, রাসবিহারী অ্যাভিনিউয়ের কানেক্টর, উত্তম কুমার সরণির মতো রাস্তায় ঘণ্টায় ৪০ কিমির বেশি গতিবেগে গাড়ি চালানো যাবে না। একইভাবে হরিশ চ্যাটার্জী স্ট্রি, আবু হুদা রোড, কালীঘাট রোডে ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ২৫ কিমি। সর্বোচ্চ ৩০ কিমি গতিবেগে গাড়ি চালানো যাবে কুল্টি রোড, কুলিতলা-জীবনতলা রোডে।

আরও পড়ুন- দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাংলার কৃষিজীবীদের পাশে রাজ্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ রাজ্যের ৭ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! 

বুধবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গে আজ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার...

IPL: ব্যাট হাতে তাণ্ডব বৈভবের, কিশোর বয়সেই হলেন একগুচ্ছ রেকর্ডের মালিক

আইপিএলের (IPL) শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন ১৫ বছরের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী ( Vaibhav Suryavanshi)। মাত্র তিনটি ম্যাচ...

বাবার সৌজন্যে হবে না গিল সাক্ষাৎ, মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধি

তারকা হয়েও মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধিমান সাহা (Riddhiman Saha)। মেয়ে আনভি শুভমান গিলের (Shubhman Gill) ভক্ত। গুজরাট...

আবার আদালতে যাব! SIR-এর নাম বাদ নিয়ে আরামবাগ থেকে চড়া সুর মমতার

আরামবাগে নির্বাচনী প্রচার মঞ্চ থেকেই SIR ইস্যুতে কমিশনকে নিশানা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বলেন, 'অনেক...