Friday, June 26, 2026

মদ্যপ যুবকদের থেকে বাঁচতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু চন্দননগরের তরুণীর

Date:

Share post:

ইভটিজিং- এর জেরে দুর্ঘটনায় মৃত্যু চন্দননগরের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মহিলা আধিকারিকের। বন্ধুদের নিয়ে গাড়ি করে গয়া যাচ্ছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, কাঁকসার পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়ি নিয়ে তাঁদের গাড়ি ধাওয়া করছিলেন কয়েকজন যুবক। মদ খেয়ে লাগাতার কটূক্তি, নোংরা অঙ্গভঙ্গি করতে থাকেন অভিযুক্তরা। দ্রুত সেখান থেকে পালাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয় চন্দননগরের তরুণীর।

পুলিশ সূত্রে খবর, মদ্যপ যুবকদের হাত থেকে বাঁচতে তরুণীর গাড়ি গতি বাড়িয়েছিল। কিন্তু মত্ত যুবকদের গাড়ি তারপরও ধাওয়া করতে থাকে। তাঁদের হাত থেকে বাঁচতেই গাড়ি চলে যায় রাস্তার উল্টো লেনে। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে বিপত্তি। পানাগড়ের কাছে গাড়িটি প্রথমে একটি দোকানে ধাক্কা মারে, তারপর একটি শৌচালয়ে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়িতে থাকা বাকিদের আঘাত সামান্য হলেও ঘটনাস্থলেই চন্দননগরের তরুণীর মৃত্যু হয়েছে। ইতিমধ্যে দুটি গাড়ি বাজেয়াপ্ত করেছে কাঁকসা থানার পুলিশ (Kanksa Police Station)। অভিযুক্তদের খোঁজ চলছে। জাতীয় সড়কে মহিলা হেনস্থা এবং মৃত্যু ঘিরে ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়ে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly) জানিয়েছেন দ্রুত এই ঘটনার তদন্ত করে অভিযুক্তদের খুঁজে বের করতে হবে। পাশাপাশি মহিলা- পুরুষ নির্বিশেষে সকলকে আরও বেশি করে সচেতন করার কথাও বলেন তিনি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...