Friday, April 3, 2026

পাকিস্তানের বিরুদ্ধে বিরাট শতরান কোহলি, প্রশংসায় রোহিত

Date:

Share post:

এ যেন রাজার কামব্যাক। যার অপেক্ষায় ছিল গোটা দেশ। আসলেন খেললেন, মাত করলেন । ফের প্রমাণ করলেন পাকিস্তানের বিরুদ্ধে তিনি সেরা। যার কথা বলা হচ্ছে এতকক্ষণে যে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। হ্যাঁ ঠিক , বিরাট কোহলির কথাই বলা হচ্ছে। দীর্ঘ সমালোচনার জবাব যেন দিলেন কিং কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে শতরানে অপরাজিত। তাঁরা ব্যাটে ভর করে পাকিস্তানকে ৬ উইকেটে হারাল ভারতীয় দল। আর তাই ম্যাচ শেষে বিরাটের প্রশংসায় টিম ইন্ডিয়ার অধিনায়ক। বললেন, ওর প্রমাণের কিছু নেই।

ম্যাচ শেষে রোহিত বলেন, “ কোহলি দেশের হয়ে খেলতে ভালবাসে। ও যেটা ভাল করে সেটাই এই ম্যাচে করেছে। পাকিস্তানের বিরুদ্ধে ও যে ব্যাটটা করেছে তা দেখে আমরা অবাক হইনি। ওর শতরান নিয়ে আমাদের সাজঘর নিশ্চিন্ত ছিল।“

এদিন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়েন বিরাট। একদিনের ক্রিকেটে ১৪ হাজার রান পূর্ণ হল তাঁর। পাকিস্তানের বিরুদ্ধে চার মেরে এই মাইলফলকে পৌঁছলেন তিনি। দ্রুততম ব্যাটার হিসাবে বিশ্বরেকর্ড কোহলির। একদিনের ক্রিকেটে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নামার আগে কোহলির রান ছিল ১৩,৯৮৫। অর্থাৎ, ১৪ হাজার রান করতে মাত্র ১৫ রান করতে হত তাঁকে। ভারতের ইনিংসের ১৩তম ওভারে সেই কাজটাই করেন কোহলি। ১৩তম ওভারের দ্বিতীয় বলে হ্যারিস রউফকে লং অফ এলাকায় চার মারেন কোহলি। সেই বাউন্ডারির সঙ্গেই ১৪ হাজার রান পূর্ণ হয়েছে তাঁর।

আরও পড়ুন- ফের আইএসএল-এ দাপট মোহনবাগানের, দ্বিতীয়বার লিগ-শিল্ড চ্যাম্পিয়ন সবুজ-মেরুন, বাগানের হোয় গোল পেত্রাতোসের

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...