Monday, April 6, 2026

দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের মেট্রো সূচিতে রদবদল, শিবরাত্রিতে কমছে পরিষেবা

Date:

Share post:

কমছে মেট্রোর সংখ্যা, শিবরাত্রিতে (Shivratri) সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা। কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে বুধবার শিবরাত্রির দিন দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের (Dakshineswar to Kavi Subhash) মেট্রো চলাচল নিয়ে বড় আপডেট দেওয়া হয়েছে। জানা গেছে আগামী ২৬ ফেব্রুয়ারি ১৩ জোড়া কম মেট্রো চলবে এই রুটে। পাশাপাশি সূচিতেও কিছুটা বদল আনা হচ্ছে। ফলে সমস্যায় পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।

কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, যেহেতু শিবরাত্রিতে (Shivratri) সরকারি ছুটি থাকে এবং বেশ কিছু বেসরকারি অফিস বন্ধ থাকে তাই ওই দিন কম মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য দিন ২৬২টি মেট্রো চলাচল করে। কিন্তু বুধবার মোট ২৩৬টি মেট্রো চলবে। অর্থাৎ ২৬টি ট্রেন বাতিল। যদিও প্রথম এবং শেষ মেট্রোর সময়ে কোনওপরিবর্তন আনা হচ্ছে না।রাতের স্পেশাল সার্ভিসের সময়ে কোনও বদল ঘটছে না। রাত ১০টা ৪০ মিনিটেই ছাড়বে স্পেশাল মেট্রো। দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে মেট্রো সংখ্যা কমলেও অন্য কোনও রুটের (এসপ্ল্যানেড-হাওড়া ময়দান, শিয়ালদহ-সেক্টর ফাইভ এবং জোকা-তারাতলা রুট) সময়সূচি বা সংখ্যাতে বদল হচ্ছে না বলেই জানা গেছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...