Saturday, April 4, 2026

ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রাজ্যে: ৩২১ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর, ভিজে আলু কিনবে সরকার

Date:

Share post:

অকাল বৃষ্টি, সঙ্গে সম্প্রতি ফের রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। ফলে বিস্তৃর্ণ এলাকাপ চাষের জমি জলের তলায়। ব্য়াপক ক্ষতি ফসলের। বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় তাদের মোট ৩২১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত আলু (Potato) রাজ্য কিনে নেবে। মঙ্গলবার, নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আলুচাষিদের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্ট্যাল প্রতি বাড়িয়ে  ৯০০টাকা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ফের নিশানা করেন DVC-কে।

এদিন সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সাম্প্রতিক অকাল বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার তাদের ক্ষতিপূরণ দেবে। বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় তাঁদের মোট ৩২১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

এদিন সাংবাদিক বৈঠক থেকে ফের ডিভিসির বিরুদ্ধ তোপ দাগেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করেন, রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। সাম্প্রতিক বৃষ্টিতে বেশ কিছু জেলায় আলু ও ধান চাষের ক্ষতি হয়েছে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলায় ডিভিসির ছাড়া জলেও আলু নষ্ট হয়ে গিয়েছে। তার সঙ্গে অকাল বৃষ্টি। যার জেরে হাওড়া ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকার চাষের জমি জমের নীচে চলে গিয়েছে।
আরও খবর: ধুঁকতে থাকা ৬টি চা বাগান লিজ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এছাড়াও রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলুর সহায়ক মূল্যও প্রতি কুইন্টাল ৯০০ টাকা ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এর ফলে আলু চাষীদের আয় বাড়বে।অভাবি বিক্রি বন্ধ হবে মুখ্যমন্ত্রী জানান, ওই ভিজে যাওয়া আলু কিনে নেওয়া হচ্ছে। সুফল বাংলার মাধ্যমে সেগুলি বিক্রি করে দেওয়া হবে। এতে বেশ কিছু চাষি সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণায় স্বস্তিতে কৃষকরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...