Saturday, April 4, 2026

‘দায়িত্ব দিলে নেতৃত্ব দিতে তৈরি’, জানালেন ভেঙ্কাটেশ

Date:

Share post:

২২ মার্চ থেকে শুরু ২০২৫ আইপিএল। প্রথম ম্যাচেই নামছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে নাইটদের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএল-এর সূচি প্রকাশ হয়ে গেলেও , এখনও নাইট অধিনায়কের নাম ঘোষণা করেনি কেকেআর। তবে শোনা যাচ্ছে, নেতৃত্বের দৌড়ে এগিয়ে আছেন ভেঙ্কটেশ আইয়ার। আর এরই মধ্যে এই নিয়ে মুখ খুললেন ভেঙ্কটেশ। বললেন দায়িত্ব নিতে তৈরি।

এই নিয়ে ভেঙ্কটেশ আইয়র বলেন, “ অবশ্যই আমি প্রস্তুত। আগে কয়েকবার বলেছি। আবারও বলছি। অধিনায়কত্ব একটা তকমা। আমি নেতৃত্বে বিশ্বাসী। দলের নেতা হতে পারা অনেক গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমার মধ্যে কোনও দ্বিধা নেই। আমাকে দায়িত্ব দেওয়া হলে অবশ্যই পালন করব। দায়িত্ব না নেওয়ার কোনও কারণ নেই।“

এখানেই না থেমে ভেঙ্কটেশ আইয়র বলেন,” সাজঘরে নেতা হয়ে উঠতে পারলে অধিনায়কের তকমা প্রয়োজন হয় না। দলের সামনে নিজেকে উদাহরণ হিসাবে তুলে ধরতে হবে। মাঠের ভিতরের মতো বাইরেও সকলের আদর্শ হয়ে উঠতে হবে। মধ্যপ্রদেশ দলেও এভাবেই নিজেকে পরিচালনা করার চেষ্টা করি। আমি মধ্যপ্রদেশের অধিনায়ক নই। তবু দলে আমার মতামত গুরুত্ব পায়। যে পরিবেশে সবাই খোলা মনে মতামত দিতে পারে, তেমন পরিবেশই আমার পছন্দ। কার দাম ২০ লাখ টাকা বা কার দাম ২০ কোটি টাকা সেটা বিষয় নয়। নতুন বা অভিজ্ঞ কি না, সেটাও নয়। দলের সব ক্রিকেটারই সমান। সকলের মতামত দেওয়ার স্বাধীনতা থাকা উচিত। দলের স্বার্থে, দলের ভালর জন্য সকলের মতামতই গুরুত্বপূর্ণ।“

আরও পড়ুন- আইপিএল-এ নতুন ব্যাটে নামতে চলেছেন মাহি, আনা হয়েছে চারটি নতুন ব্যাট

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...