Saturday, April 4, 2026

বিষ্ণুপুরে মার্লিন গ্রুপের চক্ষু চিকিৎসা শিবিরে ২৭৫ জনের চক্ষু পরীক্ষা

Date:

Share post:

বহু স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব, প্রতিষ্ঠান চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করেন। এই শিবিরগুলিতে শুধুমাত্র চক্ষু পরীক্ষাই নয়, বিনামূল্যে চশমাও দেওয়া হয়। এরই পাশাপাশি, থাকে ছানি অপারেশনের ব্যবস্থাও। এই শিবিরগুলি থেকে মূলত দরিদ্র মানুষ উপকৃত হন। বহু চোখের হাসপাতাল এই শিবিরগুলি আয়োজন করতে সাহায্য করেন।

মার্লিন গ্রুপ বিষ্ণুপুরে এমনই একটি শিবিরের আয়োজন করেছিল। যেখানে ৪০০ গ্রামবাসীর চক্ষু চিকিৎসা ব্যবস্থা করা হয়েছিল। চলতি সপ্তাহে তাদের সিএসআর প্রচেষ্টার অংশ হিসাবে, মার্লিন গ্রুপ রোটারি মহানগর নেত্রালয়ের সহযোগিতায় একটি শিবিরের আয়োজন করেছিল। সংস্থা জানিয়েছে,  ২৭৫-এরও বেশি গ্রামবাসীকে প্রেসক্রিপশন অনুায়ী চশমা দেওয়া হয়েছে এবং কয়েকজনের অস্ত্রোপচারের দায়িত্ব নেওয়া হয়েছে। এই সমগ্র শিবিরটি পরিচালনা করেছেন মার্লিন গ্রুপের ডিরেক্টর সীমা মোহতা। গত চার বছর ধরে তিনি এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির আয়োজন করে চলেছেন এবং গ্রামবাসীদের চশমা দিয়ে তাদের পর্যাপ্ত চিকিৎসার দায়িত্ব নিয়ে পাশে রয়েছেন। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...