Tuesday, June 23, 2026

নিউজিল্যান্ড ম্যাচে ৭৭ করেও র‌্যাঙ্কিংয়ে আরও পিছোলেন নাজমুল

Date:

Share post:

নাজমুল হোসেনের ব্যাটে রান নেই অনেকদিন ধরে। বিপিএলে জাতীয় দলের অধিনায়ক হয়েও ফরচুন বরিশালের দল থেকে বাদ পড়েছিলেন। এরপর চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ম্যাচেও ব্যর্থ হয়েছেন। আউট হন শূন্য রানে। সেই খরা কাটে শেষ পর্যন্তদ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে।নিউজিল্যান্ড ম্যাচে ১১০ বলে ৭৭ রানের দুরন্ত ওয়ানডে ইনিংসে খেলেন নাজমুল। ৭৭ রান করার পরও আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আরও পিছিয়ে গিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

গত সপ্তাহে প্রকাশিত হয়েছে নতুন র‌্যাঙ্কিং। নাজমুলের অবস্থান ছিল ২৫ নম্বরে। সেখানে দুই ধাপ সরে নাজমুলের এখন অবস্থান ২৭ নম্বরে। ৯ ধাপ পিছিয়ে মুশফিকের অবস্থান ৪২ নম্বরে। ২০১৪ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম ৪০–এর বাইরে চলে গিয়েছেন মুশফিক। মাহমুদউল্লাহ আছেন ৪৩ নম্বরে। তিনি পিছিয়েছেন ৭ ধাপ। ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা তাওহিদ হৃদয় ১৮ ধাপ এগিয়ে আছেন ৬৪ নম্বরে।ওয়ানডেতে ব্যাটসম্যানদের শীর্ষ পাঁচে পরিবর্তন মাত্র একটি। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা বিরাট কোহলি এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫ নম্বরে। এক ধাপ পিছিয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে একাদশে সুযোগ পাননি মিচেল। শীর্ষে আছেন যথারীতি শুভমান গিল।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন মহীশ তিকশানা। তাঁর দল শ্রীলঙ্কা অবশ্য চ্যাম্পিয়নস ট্রফিতে নেই। পরশু বাংলাদেশের বিপক্ষে ২৬ রানে ৪ উইকেট নিয়ে ৩১ ধাপ এগিয়েছেন স্পিনার মাইকেল ব্রেসওয়েল। এই স্পিনারের বর্তমান অবস্থান ২৬ নম্বরে। বাংলাদেশ পেসার তাসকিন এগিয়েছেন ৬ ধাপ, আছেন ৩০ নম্বরে। সেখানে মেহেদি হাসান মিরাজ আবার ৪ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে আছেন।

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...