Saturday, April 18, 2026

সরকারি বাসস্ট্যান্ডে নিরাপত্তা কোথায়! মহারাষ্ট্রে বাসের ভিতর ধর্ষিতা তরুণী

Date:

Share post:

পুনের সরকারি বাসস্ট্যান্ডে পার্ক করা বাসের ভিতর ধর্ষিতা এক তরুণী। নির্ভয়ার ঘটনা রাজধানীতে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল, যেখানে চলন্ত বাসের ভিতর গণধর্ষণের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। এবার বিজেপির মহারাষ্ট্রে (Maharashtra) সরকারি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের ভিতরে ধর্ষণের (rape) ঘটনা নারী নিরাপত্তার বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

পুনের (Pune) স্বর্গতে বাসস্ট্যান্ডে মঙ্গলবার ভোরে বাস ধরতে যান বছর ২৬-এর তরুণী। সেই সময় দত্তাত্রেয় রামদাস নামে এক যুবকের সাহায্য নেয়। সেই যুবক তাকে একটি বন্ধ বাস দেখিয়ে জানায় ওই বাস তরুণীর গন্তব্যে যাবে। এরপর ভুল বুঝিয়ে তরুণীকে সেই বাসে তুলে ধর্ষণ (rape) করে পালিয়ে যায় যুবক। গোটা ঘটনা ধরা পড়েছে বাসস্ট্যান্ডের সিসিটিভি (CCTV) ফুটেজে।

এরপরেই প্রশ্ন উঠেছে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বাসস্ট্যান্ডে নিরাপত্তা কোথায়। মাত্র ১০০ মিটারের মধ্যে থানা। আবার বাসস্ট্যান্ড সিসিটিভি-তে মোড়া। তাহলে নজরদারি যাদের দেওয়ার কথা ছিল, তারা কোথায়, উঠেছে প্রশ্ন। ঘটনার ২৪ ঘণ্টা পরেও অভিযুক্ত রামদাসকে গ্রেফতার করতে পারেনি মহারাষ্ট্র (Maharashtra) পুলিশ।

পুলিশের তদন্তে উঠে এসেছে রামদাস একজন দাগী আসামী। কীভাবে সরকারি বাসস্ট্যান্ডে তার অবাধ যাতায়াত সত্ত্বেও পুলিশের নজর এড়িয়ে গেল, প্রশ্ন বিরোধীদের। ঘটনার পরে বাসস্ট্যান্ডে ভাঙচুর চালায় শিবসেনা উদ্ধভ ঠাকরে গোষ্ঠীর সমর্থকরা। তরুণীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চালাচ্ছে প্রশাসন।

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...