Tuesday, April 7, 2026

দিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিচালন কমিটির প্রথম বৈঠক নবান্নে, উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে

Date:

Share post:

পুরীর মন্দিরের আদলের দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আগামী অক্ষয় তৃতীয়ায় (৩০ এপ্রিল ২০২৫) জগন্নাথ মন্দিরের (Jagannath Temple in Digha) উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই নির্মীয়মান মন্দির পরিচালনার জন্য মুখ্যসচিবের (CS) নেতৃত্বে ২৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সেই কমিটির প্রথম বৈঠক হলো নবান্নে (Nabanna)। সূত্রের খবর মন্দিরের উদ্বোধনসহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।।

দিঘায় জগন্নাথ মন্দির (Jagannath Temple, Digha) তৈরির কমিটিতে পুরীর মন্দির, ISCON, দিঘার মাসির বাড়ি, কালীঘাট মন্দির, রামকৃষ্ণ মিশন-সহ একাধিক প্রতিষ্ঠানের একজন করে সদস্যকে রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত কমিটির সদস্যরা এদিন নবান্নে আয়োজিত বৈঠকে যোগ দেন। পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতপতিও ছিলেন। মন্দিরের কাজ প্রায় শেষ পর্যায়ে। যেটুকু কাজ বাকি আছে দ্রুত গতিতে তা শেষ করার তৎপরতা চলছে। প্রশাসন সূত্রে জানা গেছে, ট্রাস্টি বোর্ডে ২৭ জনের মধ্যে ২২ জনের নাম চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী ট্রাস্টি বোর্ড তৈরির কথা জানিয়েছিলেন। মন্দির পরিচালনার দায়িত্বে থাকবে এই ট্রাস্টি বোর্ড। মুখ্যমন্ত্রী ওই দিন আরও জানান, দিঘা – শঙ্করপুর উন্নয়ন পর্ষদের হাত থেকে জগন্নাথ ধামের জমি ও মন্দির হিডকোর (HIDCO) হাতে তুলে দেওয়া হচ্ছে।কয়েকশো কোটি টাকা খরচে গড়ে তোলা হয়েছে এই মন্দির। এই মন্দির উদ্বোধন হয়ে গেলে সৈকত নগরীর আকর্ষণ পর্যটকদের কাছে আরও বাড়বে।জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগের দিন অর্থাৎ ২৯ এপ্রিল থেকে মন্দির চত্বরে শুরু হবে যজ্ঞ। বাংলার আপামর মানুষ অপেক্ষার প্রহর গুনছেন।

Related articles

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...