Saturday, April 4, 2026

নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত রোহিত, দেওয়া হতে পারে বিশ্রাম : সূত্র

Date:

Share post:

পরপর দু’ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আগেই পৌঁছে গিয়েছে। ২ মার্চ গ্রুপ পর্বে নিয়মরক্ষার ম্যাচে ভারতের সামনে নিউজিল্যান্ড। আর সেই ম্যাচে অনিশ্চিত ভারত অধিনায়ক রোহিত শর্মা।

পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর দু’দিন অনুশীলনে ছুটিতে ছিল টিম ইন্ডিয়া। বুধবার থেকে শুরু হয় অনুশীলন। আর সেই অনুশীলনেই রোহিতকে ফিট মনে হয়নি। ভারত অধিনায়ক হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন পাকিস্তান ম্যাচে। বুধবার রাতের অনুশীলনে রোহিতকে দেখে মনে হল, তিনি এখনও ফিট নন। ব্যাট করলেন না তিনি। আর সূত্রের খবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হতে পারে ভারত অধিনায়ককে।

অনুশীলনের যেই ভিডিও ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, বুধবার রাতে অনুশীলনের শুরুতে ফুটবল খেলা হলে তাতে অংশ নেননি রোহিত। কোনও কঠিন শারীরিক অনুশীলন করেননি ভারত অধিনায়ক। নেটে সতীর্থদের সঙ্গে থাকলেও বাইরে থেকেও গোটা বিষয়টি দেখেন রোহিত। এক ঘণ্টা পর তিনি স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেসাইয়ের অধীনে হালকা জগিং শুরু করেন। তবে পুরোপুরি ছন্দে দেখা যাচ্ছিল না ভারত অধিনায়ককে। তিনি থ্রোডাউনও নেননি। ব্যাট হাতে হালকা শ্যাডো প্র্যাকটিস করেন। পাশাপাশি কোচ গৌতম গম্ভীর এবং বাকি সাপোর্ট স্টাফদের সঙ্গে অনেক ক্ষণ আলোচনা করেন।

আগামী রবিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ নিয়মরক্ষার। আগামী মঙ্গলবার ভারতকে সেমিফাইনালে নামতে হবে। ভারত সেমিফাইনালে কাদের বিরুদ্ধে খেলবে তা এখনও ঠিক হয়নি। তাই সেমিফাইনালের আগে রোহিতকে নিয়ে কোন তাড়াহুড়ো করতে নারাজ টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন- হায়দরাবাদের বিরুদ্ধে দলের পারফরম্যান্সে খুশি অস্কার, জানালেন পরবর্তী লক্ষ্যের কথা

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...