Sunday, March 22, 2026

বিজেপির বিরুদ্ধে, বাংলার মানুষের জন্য লড়াই: বৈঠক থেকে বার্তা ইউসুফ, সাগরিকার

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে ও পরে দেশের বিভিন্ন ক্ষেত্রের একাধিক ব্যক্তিত্বকে সম্মানের সঙ্গে তৃণমূলের সঙ্গে যুক্ত করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সবস্তরের কর্মী, নেতৃত্বকে শক্তিশালী করার মঞ্চে সেই ব্যক্তিত্বদেরও সাধারণ নেতা-কর্মীদের সঙ্গে যুক্ত করার কাজ করলেন নেত্রী। আর সেই মঞ্চে একদিকে তৃণমূল পরিবারের সঙ্গে তাঁদের যুক্ত করা, অন্যদিকে এক বৃহৎ পরিবারের সামনে উপস্থিত করার জন্য ধন্যবাদ জানালেন সাংসাদ ইউসুফ পাঠান (Yusuf Pathan) ও সাংসদ সাগরিকা ঘোষ Sagarika Ghose)।

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের সর্বস্তরীয় বৈঠকে উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান (Yusuf Pathan)। সেই মঞ্চে বহরমপুর (Baharampur) সাংসদ ধন্যবাদ জানান দলনেত্রীকে। তিনি জানান, বাংলা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের জন্য কাজ করার। আমাকে আপনাদের পরিবারের অংশ হওয়া সুযোগ দিয়েছেন। বহমরপুরকে ধন্যবাদ জানাবো। সেই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, যা বলবেন এখানকার মানুষের জন্য তাই করতে প্রস্তুত। আমরা বাকি জীবন বাংলা ও বাংলার মানুষের জন্য উৎসর্গ।

অন্যদিকে তৃণমূলের বৈঠকে যোগ দিয়ে অভিভূত রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghose)। তিনি জানান, এত বড় সভা আমি আগে দেখিনি। আমি জানি যত মানুষ এখানে রয়েছেন তার থেকেও বেশি মানুষ বাইরে অপেক্ষা করছেন। একতা তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় শক্তি। আপনাদের কণ্ঠস্বর হয়ে আমরা সংসদে কাজ করছি। বাংলার মানুষের হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই লড়াই চালিয়ে যাব।

Related articles

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...

দল সব খবর রাখে: ভবানীপুরের কর্মিসভায় সতর্ক করলেন মমতা

একদিকে বিজেপির ভোটে জেতার নানা ধরনের ষড়যন্ত্র। অন্যদিকে এসআইআর-এ সাধারণ মানুষের ভোগান্তি। এসব কিছুর মধ্যে ভবানীপুরে (Bhabanipur) দলীয়...

দুবরাজপুরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী, সভা ঘিরে জোর প্রস্তুতি দল-প্রশাসনে

বীরভূমের দুবরাজপুরে চলতি মাসের শেষ সপ্তাহেই নির্বাচনী জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানিয়েছেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের...