Tuesday, June 23, 2026

জেলাস্তরের কর্মীদের সভার বার্তা পৌঁছে দিন: সুব্রত বক্সি

Date:

Share post:

তৃণমূল শৃঙ্খলা পরায়ণ দল। দলীয় নেতৃত্বের আহ্বানে দলনেত্রীর বিধানসভা নির্বাচন নিয়ে নির্দেশ পেতে বিশেষ বৈঠকে উপস্থিত উত্তর থেকে দক্ষিণের দলীয় নেতৃত্ব। যে নেতৃত্বরা উপস্থিত হতে পেরেছেন কলকাতার নেতাজি ইন্ডোরে তাঁরাই জেলাস্তরে বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বার্তা পৌঁছে দেবেন, এমনটাই কাম্য। বৈঠকের শুরুতেই সেই বার্তা দিয়ে দিলেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)।

কেন্দ্রের বঞ্চনা উপেক্ষা করে যে রাজনৈতিক দল বাংলার মানুষকে উন্নয়ন পৌঁছে দিয়েছে, তাকে ২০২৬-এ ফের বাংলার মসনদে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুতি শুরু তৃণমূলের। সেই মঞ্চে রাজ্য সভাপতি সুব্রত বক্সি কর্মীদের আহ্বান জানান, প্রমাণ করে দিতে হবে তৃণমূল শৃঙ্খলা পরায়ন দল। তিনি স্মরণ করিয়ে দেন মার্কসবাদী কমিউনিস্ট পার্টির (CPIM) সময়ে মানুষ নিজের মত ভোটবাক্সে প্রতিফলিত করতে পারত না। বামেদের দৌরাত্ম্যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভোটবাক্সে ফল আসত। সেই পরিস্থিতি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সচিত্র ভোটার পরিচয় পত্রের (voter id card) প্রবর্তনের মধ্যে দিয়ে পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব হয়। শুধু বাংলায় নয়, সর্বভারতীয় স্তরে শুরু হয় এই পরিচয়পত্রের ব্যবহার।

তবে ভবিষ্যতে আসন্ন নির্বাচনেরর জন্য কোন পথে এগোবে তৃণমূল সেই বার্তা নেতাজি ইন্ডোর থেকে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বার্তা পৌঁছাতে হবে প্রত্যন্ত এলাকার কর্মী ও মানুষের মধ্যে। এই প্রসঙ্গে সুব্রত বক্সি নির্দেশ দেন, আজকের বার্তা সার্বিকভাবে সব স্তরের কর্মীদের জন্য। আমরা চাইব যারা উপস্থিত হতে পেরেছেন তাঁরা জেলায় সভা করে সর্বস্তরের মানুষ কর্মীদের কাছে পৌঁছে দেবেন।

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...