Tuesday, June 23, 2026

নিউটাউনে ফাঁকা বাড়িতে নাবালিকাকে যৌন নিগ্রহ, ধৃত রং মিস্ত্রি

Date:

Share post:

নিউটাউনে বছর দশেকের নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ। কাঠগড়ায় এক রং মিস্ত্রি। অভিযুক্ত রংমিস্ত্রি কওসার আলিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইকোপার্ক থানার পুলিশ। জানা গিয়েছে, ওই নাবালিকা নিউটাউনের জ্যাংড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘুনি টিয়া বাগানপাড়ার বাসিন্দা। যৌন নিগ্রহের ঘটনায় নাবালিকার পরিবার পুলিশে অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে বাড়ির রঙ মিস্ত্রিকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের ইকোপার্ক থানার পুলিশ। ধৃত রং মিস্ত্রি ইকোপার্ক থানার  যাত্রাগাছি-ঘুনি এলাকার বাসিন্দা। বুধবার বিকেলে ওই এলাকা থেকেই অভিযুক্ত কওসার ওরফে বাপিকে পাকড়াও করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক ধরে নির্যাতিতা নাবালিকার টিয়া বাগানের বাড়িতে রঙের কাজ করছিল বাপি। বুধবার সকালেও সে কাজে এসেছিল। নিচের ঘরে রঙের কাজ করছিল। সেই সময় নাবালিকার পরিবারের অধিকাংশ সদস্যর বাইরে কাজে বেরিয়েছিলেন। তখন নির্জন বাড়িতে সুযোগ পেয়ে ওই নাবালিকাকে নানা প্রলোভন দেখিয়ে বাড়ির উপরের চারতলার ঘরে ডেকে নিয়ে যায় বাপি। অভিযোগ, সেখানেই ওই নাবালিকার শ্লীলতাহানি করে বাড়ির রঙ মিস্ত্রি কওসর আলি।

দুপুরের দিকে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এলে কান্নাকাটি জুড়ে দেয় নাবালিকা। জিজ্ঞাসা করতেই খুলে বলে সব কথা। এরপরই পরিবার অভিযুক্ত রঙ মিস্ত্রি কওসরের বিরুদ্ধে ইকোপার্ক থানায় যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন।আজ বৃহস্পতিবার অভিযুক্তকে বারাসত আদালতে পেশ করা হবে।ধৃতের প্রতিবেশীরা জানিয়েছেন, বছর কয়েক আগেবিয়ে হয়েছিল বাপির। স্ত্রীর সঙ্গে অমানবিক আচরণে ফলে মহিলা বাপের বাড়িতে চলে গিয়েছেন।পুলিশ জানিয়েছে, পকসো আইনের একাধিক ধারায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নাবালিকার মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষাও করা হবে।

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...